ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞ নেই : সায়মা ওয়াজেদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬-১১-২০২২ দুপুর ৩:২৪

রোগীর তুলনায় আমা‌দের দে‌শে পর্যাপ্ত মান‌সিক রোগ বিশেষজ্ঞের সংকট রয়েছে। এমনকি যারা আ‌ছেন, সেসব চিকিৎসকদের জন্যও পর্যাপ্ত প্রশিক্ষণের ব্যবস্থা নেই। জানিয়েছেন সূচনা ফাউন্ডেশনের চেয়ারপারসন ও জাতিসংঘ মহাসচিবের মানসিক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা সায়মা ওয়াজেদ পুতুল।

তিনি বলেন, মানসিক স্বাস্থ্য নিয়ে এম‌নি‌তে আমাদের গবেষণা খুবই কম। চিকিৎসকরা মানসিক স্বাস্থ্য নিয়ে প্রয়োজেনীয় প্রশিক্ষণ পাচ্ছেন না। তাদের এই বিষয়ে আরও অ‌নেক বে‌শি প্রশিক্ষণ দরকার। 

রোববার (৬ নভেম্বর) দুপুরে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সভাকক্ষে ‘কমিউনিটি পর্যায়ে মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে পর্যালোচনা’ শীর্ষক এক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত থেকে সায়মা ওয়াজেদ পুতুল এসব কথা বলেন।

বাংলাদেশে মেন্টাল হেলথ নিয়ে রেগুলেটরি কমিটি থাকা দরকার, অথচ তা নেই ব‌লে জানান সায়মা ওয়া‌জেদ পুতুল। 
তিনি ব‌লেন, গত ১৫ বছরেও তা হয়নি। এই ক‌মি‌টি না থাক‌লে আমরা বুঝতে পারবো না, কে বা কারা উপযুক্ত মানসিক স্বাস্থ্য চিকিৎসা দি‌চ্ছেন।

আশাবাদী হ‌য়ে তিনি বলেন, আমাদের মেন্টাল হেলথ ইনস্টিটিউট আছে, কেবল এটিকে আরো উন্নত করতে হবে। মানসিক স্বাস্থ্য চিকিৎসা কোনো দেশেই খুব ভালো নেই। আমা‌দের দে‌শে এই নি‌য়ে কাজ করার অ‌নেক সুযোগ র‌য়েছে। 

সায়মা ওয়াজেদ বলেন, বাংলাদেশে মানসিক রোগ বিশেষজ্ঞের স্বল্পতা প্রকট। পাশাপাশি মানসিক স্বাস্থ্য ক্ষেত্রে আইন, নীতিমালা ও কৌশলপত্র প্রণয়নসহ বাংলাদেশের বেশ কিছু কাজ রয়েছে। এখন প্রয়োজন তৃণমূল পর্যায়ে মানসিক স্বাস্থ্য সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া। মানসিক স্বাস্থ্যসেবার পাশাপাশি জনগণের ভেতরে মানসিক সুস্থতা সম্পর্কে সচেতনতা সৃষ্টি করাও জরুরি।

তিনি বলেন, যেকোনো হাসপাতালে সার্ভিস সেন্টার না থাকলে, ভা‌লো চিকিৎসা হবে না। তাই, শুধু নতুন হাসপাতাল করে কোনো লাভ নেই। হাসপাতালে বেড বাড়া‌নোর পাশাপা‌শি আমা‌দের বেশি দরকার হ‌চ্ছে যারা চিকিৎসা সেবা দি‌চ্ছেন,  তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করা। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের সচিব ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার। সভাপতিত্ব করেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম। 

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী