বিএনপির অনেক নেতা নির্বাচনে যেতে উদগ্রীব : তথ্যমন্ত্রী
নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ছাড়া বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে না বললেও অনেক নেতা আছেন যারা নির্বাচনে যাওয়ার জন্য উদগ্রীব হয়েই বসে আছেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডা. হাছান মাহমুদ। একই সঙ্গে বিএনপির নেতাদের হুকুমে দেশে নৈরাজ্য সৃষ্টি করে অগ্নিসন্ত্রাস করে নির্বিচারে মানুষ হত্যা করেছে।
এ হুকুমদাতা ও অর্থদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে এটি এখন সময়ের দাবি বলে জানান তিনি। রোববার (৬ নভেম্বর) সচিবালয়ে বাংলাদেশ ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্ট ফোরামের সঙ্গে কপ২৭ সম্মেলনে যাওয়ার আগে সাংবাদিকদের এক প্রশ্নের জাবাবে তিনি এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেছেন যে শেখ হাসিনার অধীনে কোনো নির্বাচন নয় এমন বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাইলে তথ্যমন্ত্রী বলেন, গাধা জল ঘোলা করে খায়। গতবারও খেয়েছিল, ২০১৮ সালে। নির্বাচনের বহু আগে থেকে নির্বাচনে যাবো না, সরকারে অধীনে নির্বাচনে যাবো না বলে এসেছিল পরে গাধা জল ঘোলা করে খেয়েছে। নির্বাচনে গিয়েছে।
তিনি বলেন, এবারও ওনারা বলছেন যাবেন না। বিএনপির অনেক নেতাকে আমি চিনি তারা নির্বাচনে যেতে উদগ্রীব হয়ে আছেন। মির্জা আলমগীর যাই বলুক, নির্বাচনে যাওয়ার জন্য বিএনপি নেতারা উদগ্রীব হয়েই বসে আছেন। খালেদা জিয়াকে নিয়ে প্রধানমন্ত্রীর বক্তব্যের পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন রাজপথেই এর জবাব দেওয়া হবে।
তাহলে ফখরুলরা কি খালেদা জিয়াকে জেলে পাঠাতে উদগ্রীব কিনা এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া প্রধানমন্ত্রীর বদান্যতায় জেলের বাইরে আছেন। এ ধরনের ঘটনা আমাদের দেশের ইতিহাসে বিরল। কিন্তু কেউ যদি এ বদান্যতার মূল্য না বোঝে, প্রধানমন্ত্রীকে নিয়ে অশোভন অশালীন বক্তব্য রাখেন এবং এ বদান্যতা দুর্বলতা মনে করেন তাহলে সেক্ষেত্রে বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না।
তিনি বলেন, বিএনপি যদি দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে এবং তারা বিশৃঙ্খলা তৈরি করছে। আপনারা জানেন গতকাল বরিশালেও তারা বিশৃঙ্খলা তৈরি করেছে। যুবলীগের ওপর হামলা করেছে, দেশের অন্যান্য জায়গাতেও তারা এ চেষ্টা করছে। সে প্রেক্ষাপটে তো সরকার বসে থাকতে পারে না। সরকারের দায়িত্ব তো জন জীবনে শান্তি স্থিতিশীলতা স্থাপন করা। কারও জেলের বাইরে থাকার সুবাদে তার পরামর্শ নিয়ে যখন দেশ অস্থিতিশীল করার চেষ্টা হয় তখন তো কারও প্রতি বদান্যতা দেখানোর প্রয়োজন আছে বলে আমি মনে করি না।
তথ্যমন্ত্রী বলেন, অগ্নিসন্ত্রাস, পেট্রোল বোমা মারার হুকুমদাতা হলো বিএনপির নেতারা। দেশে নৈরাজ্য সৃষ্টি করে গাড়িতে আগুন দিয়ে যে হত্যাকাণ্ড করেছে তাদেরতো বিচার হওয়া দরকার। এখানে যারা মাঠে গিয়ে বোমা মেরেছে শুধু তারা নয়, এদের যারা অর্থায়ন করেছে এবং হুকুম দিয়েছে। এ হুকুমদাতা ও অর্থদাতাদেরও বিচারের আওতায় আনতে হবে এটি এখন সময়ের দাবি।
প্রীতি / প্রীতি
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা