ঢাকা রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে টেকনোলজি পার্কের উদ্বোধন


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ৭-১১-২০২২ রাত ৮:২৩
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের অভ্যন্তরে  টেকনোলজি পার্কের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৭ নভেম্বর) বিকেল ৪ টার দিকে ওই টেকনোলজি পার্কের উদ্বোধন করেন ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়ামের (এএসএমসি) পরিচালক ডক্টর প্রশান্ত কে. কালিতা।
 
জানা যায়, টেকনোলজি পার্কে আইওটি (বিভিন্ন জিনিসপত্রের সাথে ইন্টারনেটের সংযোগ) বেইজড সোলার ইরিজেশন সিস্টেম তৈরি করা হয়েছে। যেখানে একটি ১৫০০ ওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার মডিউল ব্যবহার করে .৭৫ কিলো ওয়াট সাবমারসিবল পাম্প চালানো হয়। পরে সেই পাম্পের মাধ্যমে ৫০০ লিটার ধারণ ক্ষমতা সম্পন্ন জলাধার পূর্ণ করা হয়। জলাধারের পানি ব্যবহার করেই ড্রিপ ইরিগেশনের মাধ্যমে প্রতিটি গাছের গোড়ায় গোড়ায় পানি দেওয়া হয়। এই সম্পন্ন প্রক্রিয়াটি ওয়াইফাই (ওয়্যারলেস নেটওয়ার্ক)নির্ভর অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন ব্যবহার করে নিয়ন্ত্রণ করা সম্ভব।
 
অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন ইনোভেশন হাব (আসমি)-বাংলাদেশ প্রকল্পটি আমেরিকা যুক্তরাষ্ট্রের ফিড দি ফিউচার প্রোগ্রাম ও ইউএস এইডের অর্থায়নে এবং সাসটেইনেবল ইনটেনসিফিকেশন ইনোভেশন ল্যাব (সিল), কানসাস স্টেট ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র ও অ্যাপ্রোপ্রিয়েট স্কেল মেকানাইজেশন কনসোর্টিয়াম (এএসএমসি), ইউনিভার্সিটি অব ইলিনয়, যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তায় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের আওতায় প্রকল্পটি পরিচালিত হয়। প্রকল্পের প্রধান ছিলেন কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম, সহকারী হিসেবে ছিলেন অধ্যাপক ড. চয়ন কুমার সাহা এবং গবেষণা সহকারী হিসেবে ছিলেন সুরাজিত সরকার।
 
 এ সময় অতিথিরা মোবাইলের মাধ্যমে বেগুন গাছে ইরিগেশন (গাছে পানি দেওয়া) দেওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করেন।উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব ইলিনয়-আরবানা শ্যাম্পেইনের সহযোগী ডিন এবং এক্সটেনশন ইমিরিটাসের পরিচালক ডক্টর জর্জ ছাপার। এছাড়া কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল মজিদ, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের ক্ষুদ্রসেচ বিভাগের সদস্য পরিচালক ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ, আসমি-বাংলাদেশ প্রকল্পের পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. মঞ্জুরুল আলম  এবং  সহযোগী পরিচালক ও কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. চয়ন কুমার সাহা, কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের অধ্যাপক ড. মো. আবদুল আওয়াল, অধ্যাপক ড. মো. রোস্তম আলী, অধ্যাপক ড. মোহাম্মদ আশিক-ই রব্বানী, অধ্যাপক কৃষিশক্তি ও যন্ত্র বিভাগের প্রধান অধ্যাপক ড. আনিসুর রহমান, সহকারী অধ্যাপক টুম্পা রাণী সরকার এবং প্রভাষক সাহাবুদ্দীন আহমেদসহ ওই অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত