মায়ের হাতের রান্নায় ওজন বৃদ্ধি অক্ষয়ের!
ছবির স্বার্থে চেহারা পাল্টে ফেলার নজির সৃষ্টি করেছেন এর আগে অনেকেই। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা।
ছবির প্রয়োজনে দৈহিক কাঠামো পরিবর্তন করতে অভ্যস্ত অভিনেতারা। কখনো ওজন কমাতে হয়তো কখন আবার ওজন বাড়াতে হয়। এবার অক্ষয় কুমার তার আগামী ছবির জন্য ওজন বাড়ালেন। ফিটনেস সচেতন অক্ষয়ের ক্ষেত্রে এবার চেহারা বদলের এই প্রক্রিয়া বেশ আনন্দেরই অভিজ্ঞতা। কারণ তার মায়ের হাতের ভালোমন্দ রান্না খেয়েই নাকি এই ওজন বৃদ্ধি!
আনন্দ এল রাইয়ের ছবি ‘রক্ষা বন্ধন’-এর জন্য ৫ কেজি ওজন বাড়াতে হয়েছে অক্ষয়কে। ছবিতে তাঁর বিপরীতে রয়েছেন ভূমি পেডনেকর। এর আগে ‘বেল বটম’ ছবির কাজ চলাকালীন ছিপছিপে চেহারায় ছিলেন অভিনেতার। তারও আগে ‘সূর্যবংশী’র জন্য ৬ কেজি ওজন কমাতে হয়েছিল তাঁকে। গত জুনে ‘রক্ষা বন্ধন’ ফ্লোরে যাওয়ার পর থেকেই ওজন বাড়ানোর প্রক্রিয়া শুরু করে দিয়েছিলেন অক্ষয়। তবে এক্সারসাইজ বা ট্রেনারের পরামর্শ নিয়ে নয়, সম্পূর্ণ স্বাভাবিক পদ্ধতিতে ওজন বাড়িয়েছেন অভিনেতা।
নিজের ভোলবদল নিয়ে অক্ষয় বলেছেন, ‘‘মায়ের হাতের হালুয়া খেয়ে ওজন বাড়িয়েছি! এটাও এক রকম আশীর্বাদ,’’।
ভাইবোনদের নিয়ে গল্প ‘রক্ষা বন্ধন’-এর থিম। ছবিটি অক্ষয় তাঁর বোন অলকাকে উৎসর্গ করেছেন। ‘‘আমার জীবনের প্রথম বন্ধু অলকা। ওর সঙ্গেই ছোটবেলার সবচেয়ে সুন্দর মুহূর্তগুলো কাটিয়েছি,’’ বলেছেন অক্ষয়। ছবিতে তাঁর বোনেদের চরিত্রে দেখা যাবে নবাগতা অভিনেত্রীদের।
সূত্র: আনন্দবাজার পত্রিকা
প্রীতি / প্রীতি
তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’
নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ
আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন
সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ
বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট
ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার
মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু
‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি
অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!
হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ
বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?
বিয়ের সাজে বুবলী