ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

ফারদিনের শেষ লোকেশন কেরানীগঞ্জ, বন্ধু-বান্ধবীকে জিজ্ঞাসাবাদ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-১১-২০২২ দুপুর ১:১৪

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র ফারদিন নূর পরশের শেষ অবস্থান ছিল কেরানীগঞ্জ। ফারদিনের মৃতদেহ উদ্ধারের পর তার বন্ধু ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

রাজধানীর রামপুরা থেকে নিখোঁজের তিন দিন পর সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ফারদিনের মরদেহ উদ্ধার করে নৌ পুলিশ। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে কাউকে আটক করা হয়নি।

রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা বুশরা ও শীর্ষ সংশপ্ত নামে ফারদিনের দুই বন্ধুকে জিজ্ঞাসাবাদ করেছি। তবে কাউকে আটক করা হয়নি। সব সিসিটিভি ফুটেজ এখনও আমাদের সংগ্রহ করা হয়নি। ফারদিনের বাবার জিডির পর পুলিশের সব ইউনিট তাকে উদ্ধারের চেষ্টা করেছিলাম। তবে আমরা তাকে জীবিত উদ্ধার করতে পারিনি।

তিনি বলেন, আমরা জনসন রোডের লোকেশন পেয়েছি। সর্বশেষ ফারদিনের লোকেশন ছিল কেরানীগঞ্জে। সে কেন কেরানীগঞ্জ গেল, সেটা খতিয়ে দেখা হচ্ছে। নিহতের পরিবার এখনও মামলা করেনি। তারা কোথায় মামলা করবে সেটা এখনও নিশ্চিত নই।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী