বাকৃবিতে গবাদি পশুর ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর বিষয়ক কর্মশালার সমাপনী অনুষ্ঠিত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের আয়োজনে ‘গবাদি পশুর ভ্রূণ উৎপাদন ও স্থানান্তর’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৮ নভেম্বর) বিকাল ৪ টার দিকে সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের সম্মেলন কক্ষে তিন দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠিত হয়। দ্য অর্গানাইজেশন ফর উইমেন ইন সায়েন্স ফর দ্যা ডেভেলপিং ওয়ার্ল্ড (ওডব্লিউএসডি) এবং ইউনেস্কোর অর্থায়নে ‘বাংলাদেশের দেশি গাভীতে ভ্রূণ স্থানান্তরের পরে প্রাপকের গ্রহণযোগ্যতা এবং গর্ভধারণকে অনুকূল করা’ শীর্ষক সাব-প্রকল্পের অধীনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের প্রধান ড. জয়ন্ত ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেটেরিনারি অনুষদের ডীন অধ্যাপক ড. মো. আব্দুল আউয়াল, সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. ফরিদা ইয়াসমীন বারি ও প্রশিক্ষণ কর্মশালার সমন্বয়ক সার্জারি ও অবস্টেট্রিক্স বিভাগের অধ্যাপক ড. নাছরীন সুলতানা জুয়েনা।
তিন দিনব্যাপী (৬, ৭ ও ৮ নভেম্বর) প্রশিক্ষণ কর্মশালায় পাঁচটি তত্ত্বীয় ও পাঁচটি ব্যবহারিক ক্লাস অনুষ্ঠিত হয়। দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত ভেটেরিনারিয়ান ও বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর অধ্যয়নরত শিক্ষার্থীসহ মোট ২৫ জন প্রশিক্ষণার্থী এতে অংশগ্রহণ করেন। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন, ভ্রূণ স্থানান্তর বিষয়ে প্রশিক্ষণ বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে। এজন্য কর্মশালার সমন্বয়ককে অভিবাদন জানাচ্ছি। প্রশিক্ষণে অর্জিত জ্ঞান মাঠ পর্যায়ে ছড়িয়ে দেয়ার জন্য প্রশিক্ষণার্থীরা কাজ করবেন বলে আশা প্রকাশ করছি।
এমএসএম / জামান
এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল
দেশব্যাপী সহিংসতা ও নৈরাজ্যের প্রতিবাদে ইবিতে র্যালি ও সমাবেশ
শেকৃবির ৯৮ ভেটেরিনারি শিক্ষার্থীর ইন্টার্নশিপ যাত্রা শুরু, যাতায়াত ভাতা চালুর সিদ্ধান্ত
গণ বিশ্ববিদ্যালয়ে জিবিসিডিসি'র তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালন
বিএনপি আয়োজিত জাতীয় প্রশিক্ষণ কর্মশালায় তৃতীয় স্থান অর্জন করলেন পাবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম
ছিনতাইপ্রবণ এলাকা চেনাতে ডিআইইউ শিক্ষার্থীর ডিজিটাল ম্যাপ ‘সেফপাথ’
শেকৃবিসাসের উদ্যোগে শিক্ষানবিশ সাংবাদিক কর্মশালা
সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কুবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচি
বারিতে গণ বিশ্ববিদ্যালয়ের কৃষি শিক্ষার্থীদের গবেষণামূলক মাঠ পরিদর্শন
গবিতে নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানার: ‘সাধারণ শিক্ষার্থী’ নামে ছাত্রদল-শিবির-ফেডারেশনের প্রতিবাদ
আন্ডারপাস নির্মাণে ভাঙা কুবির বেলতলী গেট, ৪ বছরেও ফেরেনি আগের রূপে
নোবিপ্রবিতে দুই দিনব্যাপী ডি-নথি বিষয়ক প্রশিক্ষণ শুরু