আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে যাব না: ওবায়দুল কাদের
সরকার কঠিন শর্তে আইএমএফের ঋণ নেবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণ আমরা নেব। তবে কঠিন কোনো শর্তে আমরা যাব না। বুধবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, ডলার সংকট ও বৈদেশিক রিজার্ভের ওপর চাপ থাকায় আমাদের ঋণ প্রয়োজন। আমরা আইএমএফের ঋণ নেব, তবে কঠিন শর্তে নয়।
এ বিষয়ে তিনি বলেন, ঋণ নিয়ে আলোচনা চলছে। যা যৌক্তিক তা আমরা মেনে নেব। টাকা নেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। আমরা ঋণ নেব। কিন্তু কঠিন শর্তে নয়।
'আইএমএফ যে শর্তগুলোর কথা আগেই বলেছে, সে বিষয়ে আমরা অবগত। দেশের স্বার্থে আঘাত করবে, এমন কোনো শর্ত আমরা মেনে নেব না।
এমএসএম / এমএসএম
সারাদেশে কমতে পারে তাপমাত্রা
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
থ্যালাসেমিয়া প্রতিরোধে বিয়ের আগে রক্ত পরীক্ষার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর
সংসদীয় স্থায়ী কমিটিতে জুনিয়র কনসালট্যান্ট নিয়োগের সুপারিশ
দুই বাসের প্রতিযোগিতায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের
ভূমি ব্যবস্থায় স্বচ্ছতা আনতে সব সেবা ডিজিটাইজেশনের নির্দেশ সংসদীয় কমিটির
বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিতে সংসদ ভবনে বসছে সোলার প্যানেল
মিরপুরে হকারদের আর বসতে দেওয়া হবে না
গাজীপুরে দেড় শতাধিক কারখানায় ছুটি ঘোষণা
মির্জা ফয়সল আমীন ও এলিজা জামানের শপথ মঙ্গলবার
বিরোধী দলের জন্য এখনও আলোচনার দ্বার উন্মুক্ত : চিফ হুইপ
মিরপুরে সংঘর্ষ-আগুন, চার মামলায় আসামি সাড়ে ১০ হাজার
সিঙ্গাপুরকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান স্পিকারের
Link Copied