ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

গিনেজ বুকে নাম লেখাবেন চিত্রনায়ক রুবেল


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:১৯

৩৫ বছরের চলচ্চিত্র জীবনে ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক রুবেল। শুধু তাই নয়, এখন পর্যন্ত মোট ৯৭জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন বলে জানিয়েছেন তিনি। সংখ্যাটি ১০০ পূর্ণ হওয়ার পর গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে আবেদন করবেন এই অভিনেতা।

মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ‘রাঙা সকাল’-এ সে কথাই জানিয়েছেন রুবেল। বলেন, ‘সুচরিতার নায়ক হিসেবে আমি অভিনয় করেছি। আবার আমার বোন, মা, দাদীর চরিত্রেও অভিনয় করেছেন তিনি।’

তিনি জানান, কাজী হায়াত পরিচালিত আলোচিত সিনেমা ‘আম্মাজান’-এ অভিনয় করার কথা ছিল তার। শুধু তাই নয়, সিনেমাটিতে চুক্তিবদ্ধও হয়েছিলেন। যদিও শেষ মুহূর্তে বিশেষ কারণে সে সিনেমায় তার আর অভিনয় করা হয়নি।

উল্লেখ্য, চিত্রনায়ক হওয়ার আগে চলচ্চিত্রে রুবেল পা রেখেছিলেন প্লেব্যক সংগীতশিল্পী হিসেবে। ‘জীবন নৌকা’ সিনেমায় বড় ভাই চিত্রনায়ক সোহেল রানার জন্য কণ্ঠ দিয়েছিলেন তিনি। চার বছর নজরুল সংগীতে এবং সাড়ে চার বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন। ব্যাডমিন্টন, ফুটবল এবং কারাতে চ্যাম্পিয়নশিপেও জাতীয়ভাবে পুরস্কৃতও হন তিনি। তবে শেষ পর্যন্হত হয়ে যান বড় পর্দার নায়ক।

রুবেল তার উল্লেখযোগ্য বেশ কয়েকটি সিনেমার গল্প বলেছেন, যে চলচ্চিত্রগুলোতে অভিনয় করতে গিয়ে বার বার মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছেন তিনি। ‘রাঙা সকাল’-এর বিশেষ এই পর্বটি সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও লাবন্য। প্রচারিত হবে ঈদের ৬ষ্ঠ দিন, সকাল ৭টা থেকে ৯টায়। 

এমএসএম / এমএসএম

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি