ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

জবির তিন বিভাগে নতুন তিন চেয়ারম্যান


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১০-১১-২০২২ রাত ১১:৩৬
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) তিন অনুষদের তিনটি বিভাগে নতুন চেয়ারম্যান নিয়োগ করা হয়েছে। আইন অনুযায়ী ভিন্ন ভিন্ন তিনটি বিভাগে চেয়ারম্যান নিযুক্ত করা হয়েছে। নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানগণ পরবর্তী তিন বছরের উক্ত পদে দায়িত্ব পালন করবেন।
 
বৃহস্পতিবার (১০ নভেম্বর) রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান এসব তথ্য জানান। তিন বিভাগে চেয়ারম্যান নিয়োগের বিষয়ে তিনটি পৃথক পৃথক অফিস আদেশও প্রকাশিত হয়েছে বলে জানান তিনি।
 
রেজিস্ট্রার জানান, কলা অনুষদভুক্ত বাংলা বিভাগে, সামাজিক অনুষদভুক্ত সমাজবিজ্ঞান বিভাগে ও লাইফ এন্ড আর্থ অনুষদভুক্ত প্রাণিবিদ্যা বিভাগে পূর্ববর্তী চেয়ারম্যানের মেয়াদ শেষ হওয়ায় নতুন চেয়ারম্যান নিয়োগ দেয়া হয়েছে।
 
এদিকে রেজিস্ট্রার স্বাক্ষরিত অফিস আদেশে বলা হয়েছে, বাংলা বিভাগের অধ্যাপক ড. পারভীন আক্তার জেমী-এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস কে পরবর্তী তিন বছরের জন্য বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 
আরেকটি অফিস আদেশে বলা হয়েছে, সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মনিরুজ্জামান খান অধ্যাপক পদের চাকুরি থেকে অব্যাহতি চাওয়ায় এবং বর্তমানে উক্ত বিভাগে চেয়ারম্যান না থাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা মোতাবেক অধ্যাপক ড. সাবিনা শরমীন-কে পরবর্তী তিন বছরের জন্য সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 
এছাড়াও অন্য একটি অফিস আদেশে বলা হয়েছে, প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম-এর চেয়ারম্যান নিযুক্তির মেয়াদ পূর্ণ হওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইন, ২০০৫-এর ২৪ (২) ধারা অনুযায়ী উক্ত বিভাগের অধ্যাপক আবদুল্লাহ্ আল মাসুদ-কে পরবর্তী তিন বছরের জন্য প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।
 
বাংলা বিভাগের নতুন চেয়ারম্যান অধ্যাপক ড. মিল্টন বিশ্বাস বাংলাদেশ প্রগতিশীল কলামিস্ট ফোরামের সাধারণ সম্পাদক ও বাংলা একাডেমির আজীবন সদস্য। সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাবিনা শরমীন বিএনপি-জামায়াত পন্থী শিক্ষকদের সংগঠন সাদা দলের নেতৃত্বে ছিলেন। এছাড়াও প্রাণিবিদ্যা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আবদুল্লাহ্ আল মাসুদ বিশ্ববিদ্যালয়ের সাবেক পরিবহন প্রশাসক ছিলেন এবং বর্তমানে আওয়ামী পন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের একাংশের সহসভাপতি হিসেবে রয়েছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে