চেটেপুটে আম খেলেন মিমি
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের আগ্রহ আর কৌতূহলের শেষ নেই। প্রিয় তারকা কীভাবে জীবন-যাপন করেন, তা জানতে বরাবরই উন্মুখ হয়ে থাকেন অনুসারীরা। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখা যায়, গ্ল্যামারের ঝলমলে জগতের বাইরে তারকারাও সাদামাটা, সাধারণ জীবনে অভ্যস্ত।
এমনই এক নজির দেখালেন মিমি। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আম খাওয়ার ভিডিও শেয়ার করেছেন তিনি। না, চামচ দিয়ে কিংবা স্টাইল করে নয়, মিমি আম খেলেন একেবারে আম উপায়ে! অন্য আট-দশজন সাধারণ মানুষের মতো হাত দিয়ে খোসা ছাড়িয়ে চেটেপুটে আম খেয়েছেন অভিনেত্রী।
ভিডিওতে মিমি বলে দিয়েছেন আম খাওয়ার নিয়মও। তার ভাষ্য, ‘জানি না সবাই কীভাবে এত সুন্দর করে আম খায়! আম আসলে খেতে হয় আঁটি নিয়ে।’ ভিডিওটির শেষে লেখা রয়েছে ‘আম খাও, সব ভুলে যাও’। এছাড়া ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ঠিক এমন এই ভাবে আমি খাই। আপনারা কীভাবে খান?’
মিমির আম খাওয়ার এই ভিডিওতে মাত্র এক দিনেই লাইক পড়েছে প্রায় এক লাখ। এছাড়া হাজার হাজার মন্তব্যে ভরে গেছে তার ইনস্টা পোস্ট। কেউ মন্তব্য করেছেন, ‘আচ্ছা জানতে পেরে আনন্দিত হলাম’; আবার কেউ লিখেছেন, ‘খাওয়ার সময়ও তোমাকে খুব মিষ্টি লাগে’।
প্রসঙ্গত, কিছু দিন আগেই করোনা প্রতিরোধী ভুয়া টিকা গ্রহণ করে অসুস্থ হয়ে পড়েছিলেন মিমি। হাসপাতালেও ভর্তি করতে হয়েছিল তাকে। তবে বর্তমানে তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
এমএসএম / এমএসএম
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী