ঢাকায় যুবলীগের মহাসমাবেশ আজ
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুব মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।
শুক্রবার দুপুর আড়াইটায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হবে মূল কর্মসূচি। এতে প্রধান অতিথি প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
দীর্ঘ দিন পর কোনো সমাবেশে শেখ হাসিনার উপস্থিতি ঘিরে নেয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা। নেতাকর্মীদের মধ্যে দেখা দিয়েছে ব্যাপক উৎসাহ উদ্দীপনা।
সমাবেশ ও আশপাশের এলাকা ছেয়ে গেছে পোস্টার-ব্যানার-ফেস্টুনে। নেতাকর্মীদের প্রত্যাশা সমাবেশে প্রচুর মানুষের জনসমাগম হবে।
এ মহাসমাবেশ উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশের এলাকার কিছু রাস্তা বন্ধ বা রোড ডাইভারশন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ট্রাফিক বিভাগ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ শাখা থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কাঁটাবন ক্রসিং, হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং, পুলিশ ভবন ক্রসিং, কাকরাইল চার্চ ক্রসিং, ইউবিএল ক্রসিং, হাইকোর্ট ক্রসিং, দোয়েল চত্বর ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টার, জগন্নাথ হল ক্রসিং, ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য ক্রসিং ও উপাচার্য ভবন ক্রসিং বন্ধ করে দেয়া হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এ অবস্থায় সম্মানিত নগরবাসীকে উল্লিখিত শুক্রবার ওইসব এলাকা বা সড়কগুলো পরিহার করে বিকল্প রাস্তা ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন