ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

সরকারবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বিএনপির ২৭ নেতাকর্মী আটক


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১০:৩০

রাজধানীর মহাখালী এলাকা থেকে বিএনপির ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে মহাখালীর এসকেএস টাওয়ারে এ অভিযান চালানো হয়। পুলিশ বলছে, আটকরা সরকারবিরোধী ষড়যন্ত্র করতে বৈঠকে মিলিত হন। তাদের মধ্যে একজন সাবেক কাউন্সিলর ও নাশকতার মামলার পলাতক আসামিও রয়েছেন। অবশ্য বিএনপি বলছে, সাংগঠনিক বিষয়ে আলোচনার জন্য সেখানে জড়ো হয়েছিলেন নেতাকর্মীরা।

কাফরুল থানার ওসি হাফিজুর রহমান বলেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে নাশকতার ছক কষছে একটি চক্র- এমন খবর পেয়ে রাত ৮টার দিকে এসকেএস টাওয়ারের ফুড কোর্টে অভিযান চালানো হয়। সেখান থেকে ২৭ জনকে আটক করা হয়েছে। তাদের মধ্যে বিএনপি ও অঙ্গ সংগঠনের ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী রয়েছেন।

ওসি জানান, আটক সবাই বিএনপির নেতাকর্মী কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। কারণ, ঘটনাস্থল ফুড কোর্ট হওয়ায় সেখানে অনেক লোকজন ছিল। দলীয় নেতাকর্মীর বাইরে কেউ আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত নেতাকর্মী ছাড়া অন্য কেউ থাকলে তাদের ছেড়ে দেওয়া হবে। একইসঙ্গে সরকারবিরোধী বৈঠক ও নাশকতার পরিকল্পনায় জড়িতদের গ্রেপ্তার দেখানো হবে। তাদের অনেকের বিরুদ্ধেই পুরোনো মামলা রয়েছে। যাচাই-বাছাইয়ের পর তাদের নাম প্রকাশ করা হবে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হাসান আলী বলেন, সেখানে গুলশান-বনানী থানা বিএনপির কিছু নেতাকর্মী একটি বৈঠক করছিলেন। তবে তা নাশকতা বা ষড়যন্ত্রের উদ্দেশে নয়। আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির মহাসমাবেশের প্রস্তুতির বিষয়ে সাংগঠনিক আলোচনা চলছিল। এর মধ্যে হঠাৎ পুলিশের একটি দল সেখানে উপস্থিত হয়ে সবাইকে ঘিরে ফেলে। কেউ যেন স্থান ত্যাগের চেষ্টা না করে সে ব্যাপারে সতর্ক করে দেয়। এরপর প্রায় ৪০ জনকে আটক করে নিয়ে যাওয়া হয়।

এদিকে আটকদের মধ্যে জামায়াতের নেতাকর্মী আছেন বলে কেউ কেউ দাবি করেছেন। তবে সংগঠনটির দায়িত্বশীল সূত্র জানিয়েছে, আটক কেউ তাদের নেতাকর্মী নন।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন