ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সাপ্তাহিক দাম কমার শীর্ষে ইন্দো-বাংলা ফার্মা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১১:১৮

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বিদায়ী সপ্তাহে (৬ থেকে ১০ নভেম্বর) লেনদেনে অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালসের শেয়ারের দাম সবচেয়ে বেশি কমেছে। বিনিয়োগকারীদের আগ্রহ কম থাকায় কোম্পানির শেয়ার ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

শনিবার (১২ নভেম্বর) ডিএসইর সাপ্তাহিক পর্যালোচনা সূত্রে এ তথ্য জানা গেছে।

বিদায়ী সপ্তাহের আগের সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেন শেষে ইন্দো-বাংলা ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ২০.৪০ টাকায়। আর বিদায়ী সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে কোম্পানির শেয়ারের ক্লোজিং দর কমে দাঁড়ায় ১৭ টাকায়। ফলে সপ্তাহের ব্যবধানে কোম্পানির শেয়ারের দাম ৪.৪০টাকা বা ১৬.৬৭ শতাংশ কমেছে। এর মাধ্যমে ইন্দো-বাংলা ফার্মা ডিএসইর সাপ্তাহিক দাম কমার তালিকার শীর্ষে উঠে এসেছে।

ডিএসইতে সাপ্তাহিক দাম কমা তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ১৪.৫৮ শতাংশ, হাক্কানি পাল্পের ১৪.৩৭ শতাংশ, ইস্টার্ন কেবলসের ১৩.৯৭ শতাংশ, শমরিতা হসপিটালের ১৩.৩৩ শতাংশ, এডিএন টেলিকমের ১১.৮০ শতাংশ, আমরা টেকনোলজিসের ১১.৬৩ শতাংশ, লুব-রেফের ১০.৯৭ শতাংশ, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের ১০.৭৩ শতাংশ এবং ডরিন পাওয়ারের শেয়ারের দাম ১০.৬৯ শতাংশ কমেছে। 

প্রীতি / প্রীতি

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা