ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

এবার কলকাতার সিনেমায় মিথিলা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২১ দুপুর ২:৩৭

রাফিয়াত রশিদ মিথিলা। দুই দশক ধরে মডেলিং ও টিভি নাটকে কাজ করলেও চলচ্চিত্রে দেখা যায়নি তাকে। চলতি বছরের মার্চে প্রথমবারের মতো সিনেমায় নাম লিখিয়েছেন তিনি। পরিচালক অনন্য মামুনের ‘অমানুষ’ নামে একটি সিনেমার শুটিং করেছেন। ঢাকার পর এবার কলকাতার সিনেমাতে অভিনয় করছেন তিনি। তাকে দেখা যাবে উইলিয়াম শেকসপিয়রের ‘ম্যাকবেথ’ অবলম্বনে পরিচালক রাজর্ষি দের ‘মায়া’ সিনেমায়। 

নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বিয়ের পর কলকাতায় সংসার গুছিয়ে নিয়েছেন মিথিলা। এ মূহুর্তে মেয়ে আয়রাকে নিয়ে কলকাতায় অবস্থান করছেন অভিনেত্রী। তবে সিনেমাটি নিয়ে আপাতত কোনো মন্তব্য করতে চাননি মিথিলা। 

পরিচালক রাজর্ষি দে বলেন, ‘মিথিলার আগের টিভির কাজগুলো দেখেছি। সিনেমার চিত্রনাট্য লেখার সময় ‘মায়া’ চরিত্রে তাকেই ভেবেছি। চিত্রনাট্য দেখার পর মিথিলা চরিত্র পছন্দ করেছেন। এতে মায়া তিন বয়সের তিন চরিত্রে কাজ করবেন।’

সিনেমাতে আরও অভিনয় করছেন কমলেশ্বর মুখোপাধ্যায়, রাহুল, কণিকা ব্যানার্জি, তনুশ্রী চক্রবর্তী, সৌরভ দাস প্রমুখ।

প্রীতি / প্রীতি

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী