ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

রিজার্ভ নিয়ে বিরোধী দল অপপ্রচার করছে : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-১১-২০২২ দুপুর ১২:১১

দেশের কল্যাণে রিজার্ভের টাকা ব্যয় হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জনগণ ও দেশের জন্যই এই টাকা ব্যয় হয়েছে। আওয়ামী লীগ সরকার এক টাকাও অপচয় করেনি। মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য, আমরা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছি। অথচ রির্জাভের টাকা নিয়ে অপপ্রচার চালাচ্ছে বিরোধী দল। শনিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের উদ্বোধনের সময় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। 

সরকারপ্রধান বলেন, আমরা নিজেদের টাকায় উন্নয়ন কাজ করছি। বিএনপির সময় রিজার্ভের ঘাটতি ছিল, সেটা ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত করে আওয়ামী লীগ সরকার। চুরি করে অর্থ সম্পদের বানিয়েছে বিএনপি নেতারা। আওয়ামী লীগ একটি টাকাও অপচয় করেনি।

তিনি বলেন, করোনার সময়ও আমাদের অর্থনীতি যাতে শক্তিশালী থাকে, তার জন্য যথাযথ ব্যবস্থা নিয়েছি। সেই সাথে সাথে সকলের কাছে আহ্বান করেছি এক ইঞ্চি জমিও যাতে খালি না থাকে। যেহেতু সারা বিশ্বব্যাপী, করোনা, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ স্যাংশন-্কাউন্টার স্যাংশন যার ফলে বিশ্বে প্রত্যেকটা জিনিসের দাম বেড়েছে। কাজেই এই ক্ষেত্রে আমাদের নিজেদেরকে ফসল উৎপাদন করেতে হবে, খাদ্য উৎপাদন করতে হবে এবং পুষ্টি নিশ্চয়তার ব্যবস্থা নিতে হবে। 

যদিও কখনও বিশ্বে দুর্ভিক্ষ দেখা দেয়, আমাদের বাংলাদেশে যাতে কোনও মতেই ধাক্কা না লাগে। আমাদের সাবধানতা আমাদেরই নিতে হবে। সে বিষয়ে সবাইকে লক্ষ্য রাখার আহ্বান জানান তিনি।

শেখ হাসিনা বলেন, আমাদের দেশের মানুষের কল্যাণটাই আমাদের সব থেকে বড় কথা। স্বাস্থ্যসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিয়েছি। মানুষ এখন ৩০ প্রকার ওষুধ পায় কমিউনিটি ক্লিনিক থেকে। আমরা ক্লিনিকের মাধ্যমে মানুষকে বিনা পয়সায় ওষুধ দিচ্ছি। অর্থাৎ মানুষের কল্যাণই আমাদের লক্ষ্য, সেই কাজই আমরা করে যাচ্ছি। 

জামান / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী