সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে নজর দিতে হবে : প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন এমপি বলেছেেন, ২০০৯ সালে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি ক্ষমতায় এলে আবারও বাংলাদেশকে অসাম্প্রদায়িক ও গণতান্ত্রিকভাবে পরিচালিত করার নতুন যাত্রা শুরু হয়। বর্তমান সরকারের অব্যাহত প্রয়াসের ফলে জঙ্গীবাদের বিষবাষ্প মোকাবেলা করে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলেছে।
সাম্প্রদায়িকতা মানুষকে উগ্র, ধমান্ধ ও হিংস্র করে তুলে, একটি গণতান্ত্রিক ও উদার সহনশীল সমাজ সৃষ্টির অন্তরায় সাম্প্রদায়িকতা। তাই সাম্প্রদায়িক শক্তি যাতে মাথাছাড়া দিয়ে উঠতে না পারে সে দিকে নজর দিতে হবে।
তিনি আজ শনিবার (১২ নভেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আশীক্কীনে আউলিয়া ঐক্য পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে ‘জঙ্গীবাদ নির্মূল ও অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার অঙ্গীকার’ শীর্ষক সেমিনারে বিশেষ অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন।
সংগঠনের সভাপতি শাহ সূফী সাইয়েদ আলম নূরী আল সুরেশ্বরীর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র, শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আমির হোসেন আমু এমপি বলেন,
তরাবারি, জবরদস্তি বা ফরমান জারির মাধ্যমে ইসলামের পতাকা উড্ডীন হয়নি। শত শত বছর ধরে মানুষের কাছে ইসলামের শাশ্বত বাণী, ঐশী জ্যেতির প্রতি অবিচল আস্থা জ্ঞাপন, আল্লাহর শ্রেষ্ঠত্বের অকাট্য যুক্তি ও হযরত মোহাম্মদ (সা.) এর উৎসর্গের কথা মানুষের কাছে সুন্দর, সাবলীল ও প্রাঞ্জলভাবে তুলে ধরার মাধ্যমে মানুষে হৃদয় জয় করার মাধ্যমেই উপমহাদেশ তথা বাংলাদেশে ইসলামের প্রসার হয়েছে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস আতিকুর রহমান রুবেল।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন