ঢাকা শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬

শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবে দেশ শ্রীলঙ্কা হবে না : জবি উপাচার্য 


ইউছুব ওসমান, জবি  photo ইউছুব ওসমান, জবি
প্রকাশিত: ১২-১১-২০২২ বিকাল ৫:১৩

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ইমদাদুল হক বলেছেন, ‘আমাদের দেশের অনেকেই আশা করেছিলো দেশ কখন না শ্রীলঙ্কার মতো দেউলিয়া হয়ে যায়। মনে হয় দেশ শ্রীলঙ্কা হয়ে গেলে তারা খুব খুশিতে থাকবে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় থাকবেন এদেশ ততদিন শ্রীলঙ্কা হবে না।’

শনিবার (১২ নভেম্বর) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন। 

উপাচার্য ইমদাদুল হক আরও বলেন, ‘দেশের একটি গোষ্ঠী নিজের নাক কেটে পরের যাত্রা নষ্ট করতে চায়। তারা ক্ষমতায় আসার জন্য নিজের দেশকে নিচু করতেও দ্বিধাবোধ করে না। ইনশাআল্লাহ গতকালকেই লাখো মানুষের সামনে প্রধানমন্ত্রী বলেছেন, এদেশ শ্রীলঙ্কা হবে না, এদেশে দুর্ভিক্ষ হবে না। এখন আমাদের প্রধান দায়িত্ব প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করা।’

অ্যালামনাই এসোসিয়েশনের অনুষ্ঠানে উপাচার্য বলেন, আমাদের সকল বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন নাই। কিন্তু আইকিউএসি এর সূচকে যেসকল বিভাগের অ্যালামনাই রয়েছে তারা এগিয়ে থাকে। এজন্য আমি মনে করি প্রত্যেকটি বিভাগের অ্যালামনাই এসোসিয়েশন থাকা উচিত।

অনুষ্ঠানে অর্থনীতি বিভাগ অ্যালামনাই এসোসিয়েশন এর আহবায়ক ইস্কান্দার মির্জা এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থী ও সংসদ সদস্য নুরুল আমিন রুহুল, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আজম খান। অনুষ্ঠানটি  উদ্বোধন করেন পিকেএসএফ এর চেয়ারম্যান ড. কাজী খালিকুজ্জামান। 

এছাড়াও অর্থনীতি বিভাগের শিক্ষক ও ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মো: আইনুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড.মোস্তফা কামাল সহ অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য ও প্রাক্তন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 

জামান / জামান

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে