ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

সোনার দাম বেড়ে প্রতি ভরি ৮২৪৬৫ টাকা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ১১:২৮

দেশের বাজারে সোনার দাম প্রতি ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৩৩৩ টাকা বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুস। ফ‌লে রোববার (১৩ নভেম্বর) থেকে ২২ ক্যারেটের প্রতি ভ‌রি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা। যা শনিবার পর্যন্ত ছিল ৮০ হাজার ১৩২ টাকা। 

শনিবার (১২ নভেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন-বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূঁইয়া লিটন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। রোববার থেকে সারাদেশে নতুন দাম অনুযায়ী সোনা বেচাকেনা করা হবে।  

নতুন দাম অনুযায়ী, রোববার থেকে ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮২ হাজার ৪৬৫ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৮ হাজার ৭৩২, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৭ হাজার ৪৭৭, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৫ হাজার ৫২১ টাকা।  

তবে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের রুপার দাম ১ হাজার ২২৫ এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।  

শনিবার ১২ নভেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৮০ হাজার ১৩২ টাকা, ২১ ক্যারেট প্রতি ভরি ৭৬ হাজার ৫১৬, ১৮ ক্যারেট প্রতি ভরি ৬৫ হাজার ৫৫২, সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনা কিনতে লাগবে ৫৪ হাজার ৩৫৫ টাকা।   

প্রীতি / প্রীতি

লাইসেন্সবিহীন ২২ অনলাইন পেমেন্ট প্ল্যাটফর্মে লেনদেন না করার পরামর্শ

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা