প্রথমবার পদ্মা সেতু পার হলেন মির্জা ফখরুল
প্রথমবারের মতো পদ্মা সেতু পার হলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফরিদপুরে বিএনপির চলমান বিভাগীয় সমাবেশ শেষে শনিবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পদ্মা সেতু দিয়ে তিনিসহ দলটির শীর্ষ নেতারা ঢাকায় ফেরেন।
এর আগে, গত শুক্রবার বিকেলে পদ্মা সেতু পার হয়ে সড়ক পথে ফরিদপুর যান তারা। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।
শনিবার ফরিদপুরে আবদুল আজিজ ইনস্টিটিউশন মাঠে বিএনপির বিভাগীয় গণসমাবেশে অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শায়রুল কবির খান জানান, বিভাগীয় গণসমাবেশে যোগ দিতে শুক্রবার বিকেলে পদ্মা সেতু পাড়ি দিয়ে ফরিদপুরে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরুসহ দলের শীর্ষ নেতারা। সমাবেশ শেষ করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তারা ঢাকায় ফিরে আসেন।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন