তত্ত্বাবধায়ক সরকার এখন মিউজিয়ামে : কাদের
বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার মামা বাড়ির আবদার, ওটা ভুলে যান। ওটা এখন মিউজিয়ামে থাকবে। সরকার পতন নিয়ে যেভাবে লাফালাফি করছেন। আগুন নিয়ে খেলছেন। সন্ত্রাস করছেন। বেশি বাড়াবাড়ি করলে বিএনপি নেতাদের আগের মতোই পরিণতি হবে।
তারেক রহমানকে উদ্দেশ্য করে তিনি বলেন, মুচলেকা দিয়ে রাজনীতি থেকে বিদায় নিয়ে লন্ডনে পালিয়ে গেছেন। অর্থপাচার করে ৭ বছর জেল হয়েছে। অর্থপাচারকারী, দণ্ডপ্রাপ্ত আসামি তারেক জিয়া নাকি বিএনপির নেতা হবে। এটার বিরুদ্ধে খেলা হবে। এজন্য দলের নেতাকর্মীদের প্রস্তুতি নেয়ার কথাও বলেছেন তিনি। রবিবার ঝিনাইদহ শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিকী সম্মেলনে এ সব কথা বলেন তিনি।
জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিম, মাহবুব উল আলম হানিফ এমপি, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য এডভোকেট আমিরুল আলম মিলন এমপি, পারভীন জামান কল্পনা, গ্লোরিয়া সরকার ঝর্ণা এমপিসহ ঝিনাইদ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু ও তাহজীব আলম সিদ্দিকী সমি এমপি, শফিকুল আজম খান চঞ্চল এমপি, আনায়ারুল আজীম আনার এমপি এবং সংরক্ষিত মহিলা আসনের এমপি খালেদা খানম।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, ফখরুল সাহেব বসে আছেন টাকার বস্তার উপর। টাকা উড়ে আকাশে। মনোনয়ন বাণিজ্য শুরু হয়ে গেছে। কারে এমপি দেবে তার এতো টাকায়। কাকে আবার জাতীয় সরকার বানাবে। মন্ত্রী বানাবে তার এতো টাকায়। এই হলো তাদের চেহারা। এর বিরুদ্ধে খেলা হবে। বাশের লাঠিতে জাতায় পতাকা এটা আমরা হতে দেব না।
তিনি আরো বলেন, বিএনপিকে এখন ছাড় দেয়া হচ্ছে, কিন্তু আগামী ডিসেম্বর থেকে আর ছাড় দেয়া হবে না। খেলা হবে। দলের নেতাকর্মীরা প্রস্তুত হয়ে যান। ডিসেম্বরে রাজপথ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির দখলে থাকবে, বিএনপির থাকবে না বলে মন্তব্য করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। সম্মেলন শেষে আব্দুল হাই এমপিকে জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাইদুল করিম মিন্টুকে পুনরায় সাধারণ সম্পাদক করে নাম ঘোষণা করা হয়।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন