ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

দেশ বেকারের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে : রিজভী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২২ দুপুর ৪:৪৭

‘আমরা যুবকদের কর্মসংস্থান করেছি, তারা হত্যা করেছে’- যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন বক্তব্যের জের ধ‌রে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বাংলাদেশ এখন বেকারের কারখানায় প‌রিণত হ‌য়ে‌ছে। বর্তমা‌নে দক্ষিণ এশিয়ার মধ্যে বেকারের সংখ্যা বেশি বাংলাদেশে।

শনিবার (১৩ নভেম্বর) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন।  এ সময় রিজভী বলেন, শিক্ষিত বেকাররা চাকরি না পেয়ে অনেকে আত্মহত্যা করছে। অন্য দল ও ম‌তের যুবক-তরুণদের ধরে নিয়ে গিয়ে গুম ও হত্যার যে দৃষ্টান্ত বর্তমান সরকার ‌দেখা‌চ্ছেন, সেটা বিশ্বের সর্বকা‌লের সব স্বৈরাচারের রেকর্ড ‌ভে‌ঙে‌ছে।

প্রধানমন্ত্রী‌কে উদ্দেশ ক‌রে রিজভী ব‌লেন- বুয়েটের মেধাবী ছাত্র আবরার, শ্রমিক বিশ্বজিৎ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবু বক্করসহ অসংখ্য শিক্ষার্থীকে হত্যা করা হ‌য়ে‌ছে। ছাত্রনেতা নুরুজ্জামান জনি, বাপ্পী, আরিফ, মতিউর রহমান, ভোলার ছাত্রনেতা নুরে আলম, স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিম, মুন্সিগঞ্জের যুবদল নেতা শাওন, নারায়ণগঞ্জের যুবদল নেতা শাওন প্রধান, ছাত্রনেতা অনিক, বেনাপোলের আব্দুল আলীম, স্বেচ্ছাসেবক দলনেতা নুরে আলম ভুঁইয়া তানুসহ সারাদেশের ‌বি‌ভিন্ন জেলায় বিএনপির অসংখ্য তরুণ নেতাদের আপনাদের পুলিশ, র‌্যাব, যুবলীগ-ছাত্রলীগ হত্যা করেছে। এ সম্পর্কে আপনি আপনার বক্তব্যে কিছুই কিন্তু বলেননি?

বিএনপির এই নেতা বলেন, সাবেক এমপি এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হীরু, চৌধুরী আলম, সুমন, মুন্না, জাকির, হুমায়ুন পারভেজসহ অসংখ্য যুবক-ছাত্রকে গুম করার কী জবাব দেবেন আপ‌নি ও আপনার দল?

প্রতি মুহূর্তে সরকারের হীন মানসিকতার প্রকাশ ঘটছে মন্তব্য করে রিজভী বলেন, বিএনপির গণসমাবেশগুলোতে জনগণের বিপুল সমাগম দেখে বর্তমান সরকা‌রের নিয়ন্ত্রণাধীন প্রশাসন নীলনকশা অনুযায়ী কাজ করছে। 

এরইমধ্যে ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য মিজানুর রহমান বাচ্চুসহ ৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে ব‌লেও জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন