ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৫১
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৮৫১ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারাদেশে হাসপাতালে ভর্তি ডেঙ্গুরোগী সংখ্যা দাঁড়ালো ৩ হাজার ১৮৯ জনে। একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে।
রবিবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া ৮৫৯ জনের মধ্যে ঢাকার বাসিন্দা ৪২৬ এবং ঢাকার বাইরে ৪৩৩ জন। নতুন ৮৫৯ জনসহ বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা ডেঙ্গুরোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ১৮৯ জনে।
চলতি বছরে ১ জানুয়ারি থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৪৮ হাজার ৫২৯ জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪৫ হাজার ১৩৮ জন।
প্রীতি / জামান
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ : মিরপুরে পুনরায় চালু মেট্রোরেলের দুই স্টেশন
‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ
ই-রিকশা বিধিমালা সংশোধনসহ ৯ দফা দাবি সংগ্রাম পরিষদের
একটি রাজনৈতিক দল আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে
বন্ধ গার্মেন্টস কারখানা শিগগিরই খুলে দেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
দুই বিভাগে বৃষ্টির সম্ভাবনা, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা