ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

শিশু অধিকার সুরক্ষা খাতে বাজেট বৃদ্ধির সুপারিশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩-১১-২০২২ বিকাল ৫:৪৪

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় বাজেট বৃদ্ধি করে যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণের সুপারিশ করা হয়েছে।

কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সভায় এ সুপারিশ করা হয়। কমিটির সদস্য মো: আব্দুল আজিজ, শবনম জাহান, সাহাদারা মান্নান এবং কানিজ ফাতেমা আহমেদ সভায় অংশগ্রহণ করেন।

সভায় শিশু একাডেমির বর্তমান কার্যক্রম ও ‘‘জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ প্রকল্পটির বর্তমান কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা এবং গত সভায় গৃহীত সিদ্ধান্তসমূহের বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা করা হয়। 

এছাড়া বিগত সভার সুপারিশমালায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং শিক্ষা মন্ত্রণালয়ের সাথে সম্পৃক্ত বিষয়সমূহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব বা তাঁর প্রতিনিধিদের সাথে সমন্বয় করে আলোচনার মাধ্যমে সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা ফলোআপ করার সুপারিশ করা হয়।

সভায় প্রতিটি উপজেলার শিশুদের সৃজনশীলতা বিকাশ ও শিশু অধিকার সুরক্ষায় শিশুদের জন্য বাজেট বৃদ্ধি করে নতুন নতুন যুগোপযোগী ও বাস্তবমুখী কর্মসূচী গ্রহণের সুপারিশ করা হয়। এছাড়া এ কর্মসূচি সারা দেশে প্রচারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করারও সুপারিশ করা হয়।

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়াধীন জাতীয় মহিলা সংস্থা পরিচালিত “জেলাভিত্তিক মহিলা কম্পিউটার প্রশিক্ষণ’’ শীর্ষক প্রকল্পটির মেয়াদ শেষ হওয়ার পূর্বেই মেয়াদ বৃদ্ধির ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

এছাড়া, বৈঠকে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় রিপোর্ট পরবর্তী সংসদ অধিবেশনে উপস্থাপনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বিভিন্ন  অধিদপ্তর ও সংস্থা প্রধানসহ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।

প্রীতি / প্রীতি

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী