ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

বিএনপির সঙ্গে গণতন্ত্র মঞ্চের সংলাপ কাল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪-১১-২০২২ দুপুর ১:১৬

সরকারবিরোধী রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করছে বিএনপি। চলমান সংলাপের ধারাবাহিকতায় এবার বিএনপির সঙ্গে সংলাপ করতে যাচ্ছে গণতন্ত্র মঞ্চের নেতারা।

মঙ্গলবার বেলা ১১টায় খালেদা জিয়ার গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সংলাপ অনুষ্ঠিত হবে। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সংলাপে গণতন্ত্র মঞ্চ জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যে সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলন প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম বাবলু, গণ অধিকার পরিষদ সদস্য সচিব নুরুল হক নূর, রাষ্ট্র সংস্কার আন্দোলন প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম অংশ নেবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।

প্রসঙ্গত, বিএনপির পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে এর আগে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। এবার গণতন্ত্র মঞ্চের প্রত্যেকটি দল একত্রিত হয়ে বিএনপির সঙ্গে সংলাপে যাচ্ছে।

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন