সমাবেশের অনুমতি চাইতে ডিএমপি কার্যালয়ে বিএনপি নেতারা
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুকের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে বিএনপির একটি প্রতিনিধি দল। মঙ্গলবার (১৫ নভেম্বর) সকাল ১০টার পর দলটির কয়েকজন নেতা ডিএমপি কমিশনারের সঙ্গে দেখা করতে যান।
দলটি সূত্রে জানা গেছে, আগামী ১০ ডিসেম্বর দলটি ঢাকায় যে মহাসমাবেশ করার কর্মসূচি ঘোষণা করেছে তার অনুমতি চাইতে গেছে প্রতিনিধি দলটি। সাক্ষাতে তারা রাজধানীর নয়াপল্টনসহ বিভিন্ন জায়গায় বিএনপির গণসমাবেশের অনুষ্ঠানসূচি তুলে ধরবেন তারা। বিএনপির মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান সোমবার রাতেই প্রতিদিধি দল যাবে বলে জানিয়েছিলেন।
জ্বালানি তেল ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দলীয় কর্মসূচিতে গুলি করে নেতাকর্মীদের হত্যার প্রতিবাদ এবং নির্বাচনকালীন নির্দলীয় নিরপক্ষে সরকারের দাবিতে বিভাগীয় (দলের সাংগঠনিক বিভাগ) পর্যায়ে সমাবেশ করছে বিএনপি। ইতোমধ্যে চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল ও ফরিদপুরে বিভাগীয় সমাবেশ শেষ করেছে দলটি।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন