চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জুর বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন
চুয়াডাঙ্গা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মাহফুজুর রহমান মঞ্জু শপথ গ্রহণের পর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল সোমবার (১৪ নভেম্বর) রাতে তিনি এ শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় চুয়াডাঙ্গা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা তার সাথে ছিলেন।
চুয়াডাঙ্গা জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেল মার্কায় ৬৩ ভোট বেশি পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন। তিনি দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। মঞ্জু পান ৩১২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরেফিন আলম রঞ্জু পানন ২৪৯ ভোট।
গত ১৭ অক্টোবর সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলার ৪টি ভোটকেন্দ্রে এ ভোট অনুষ্ঠিত হয়। আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মাহফুজুর রহমান মঞ্জু মোটরসাইকেল মার্কায় সদর উপজেলায় ৫৬ ভোট, জীবননগর উপজেলায় ৮৬, দামুড়হুদা উপজেলায় ৯০, আলমডাঙ্গা উপজেলায় ৯০ ভোটসহ মোট ৩১২ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চুয়াডাঙ্গা জেলা যুবলীগের সাবেক আহ্বায়ক আরেফিন আলম রঞ্জু ঘোড়া প্রতীকে সদর উপজেলায় ৬১ ভোট, জীবননগর উপজেলায় ৩০, দামুড়হুদা উপজেলায় ২৮ এবং আলমডাঙ্গা উপজেলায় ১৩০ ভোটসহ মোট ২৪৯ ভোট পান।
জামান / জামান
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন