ঢাকা বুধবার, ২১ অক্টোবর, ২০২৬

আ.লীগ সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন : কাদের


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ১:৫৭

দেশের গণমাধ্যমকর্মীদের আওয়ামী লীগ সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা), এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন। কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ নভেম্বর) সকালে রাজধানীর বনানীতে বিআরটিএ প্রধান কার্যালয়ে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলের ২৯ তম সভা শেষে সাংবাদিকদের উদেশ্যে তিনি এসব কথা বলেন। সোমবার (১৪ নভেম্বর) সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের সম্মেলনস্থলে দলের বিবদমান দুই পক্ষের সংঘর্ষে হয়েছে। এতে ঢিলের আঘাতে আজমল হোসেন চৌধুরী ওরফে আরমান (৩৫) নামে একজন মারা গেছেন। আহত হয়েছেন অর্ধশত ব্যক্তি।

তবে, সংঘর্ষ চলাকালে নিহত ব্যক্তি সম্মেলনের ধারে কাছে ছিল না দাবি করে কাদের বলেন, সে বাড়িতে ছিল। বাড়ি থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। সে মৃত। এটাকে এখন বলা হচ্ছে আমাদের সম্মেলনে মারামারি হয়ে একজন মারা গেছে।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, আমাদের একটা উপজেলা সম্মেলনকে কেন্দ্র করে ওখানে ছোটখাটো একটা ঘটনা ঘটেছিল। কিন্তু পরবর্তীতে সম্মেলন সুন্দরভাবে শেষ হয়েছিল। সকালে পত্র-পত্রিকায় দেখলাম ১ জন মারা গেছে। মৃত্যু হওয়ার সুবাধে প্রথম পাতায় উঠে  আসছে। সম্মেলনের আশপাশে কোথাও এধরনের ঘটনা ঘটেনি। আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলছি। এভাবে সম্মেলন নিয়ে নিউজ করা...।
তিনি বলেন, একটা ঘটনা ঘটেছে। একটা লোক দুবাই থাকে। সে দেশে এসেছে৷ সে নিজের বাড়িতে ছিল। বাড়ি ওখান থেকে অনেক দূরে। সম্মেলনে ঘটনা ঘটেছে দুপুর ১ টায়৷ তিনটা বাজে ওই ব্যক্তিকে তার পরিবার হাসপাতালে নিয়ে গেছে। সে স্ট্রোক করে মারা গেছে, এর সঙ্গে সম্মেলনের কোনো রিলেশন (সম্পর্ক)  নেই। কোনোভাবেই সম্মেলনের সঙ্গে এ ঘটনা যুক্ত না।

সাংবাদিকদের বন্ধু আখ্যায়িত করে তাদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, এভাবে যদি নিউজ করেন, পুরোপুরি অবহিত না হয়ে। যদি কেউ মারা যায় সম্মেলনে সে ক্ষেত্রে তো প্রমাণ থাকবে। স্ট্রোক করেছে আপনারা (সাংবাদিক)  খবর নেন।

সম্প্রতি ছয়টি জেলা সম্মেলনে অংশ নেওয়ার কথা জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, কোথায় কোন  সম্মেলনে আমাদের এ ধরনের গোলমাল হয়েছে? একটা জেলা সম্মেলন, কুমিল্লায় যেটা হয়েছে সেটা সম্মেলন থেকে অনেক দূরে। ওই চৌরাস্তার মোড়। তাওতো সেখানে মারামারিও হয়নি। কিছুই হয়নি। পটকা পাটকা ফুটাইছে। তাও সম্মেলন ভেন্যু থেকে দূরে। এগুলো আপনারা একটু খেয়াল রাখবেন।

বিরোধী দল বিএনপির বিভাগীয় সমাবেশের প্রতি ইঙ্গিত দিয়ে এই আওয়ামী লীগ নেতা বলেন, বিরোধী দল হলে চারদিন আগে আসতেছে, লঞ্চে আসতেছে, নৌকায় আসতেছে হেঁটে আসতেছে। দেন এটা আপনাদের ইচ্ছা। আমাদের এগুলো বারণ নেই। এগুলো আপনাদের ব্যাপার। পত্রিকার পলিসির ব্যাপার। কিন্তু আমাদের সম্পর্কে মিথ্যা খবর দেওয়া থেকে বিরত থাকবেন। এটা আমার অনুরোধ। ইটস এ ফলস (মিথ্যা)।   এটা ভুল। এখন আপনারা খবর নিতে পারেন কী কারণে লোকটার মৃত্যু হয়েছে।

অনুষ্ঠানে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের  (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও  বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন। 

প্রীতি / প্রীতি

অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা

ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত

ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির

নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে

শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার

অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির

বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী

সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ

দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’

ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা

‘দীনেশ ত্রিবেদীর অবাধে চলাফেরা দেশের প্রশাসনিক স্বাধীনতার প্রতি অবমাননা’