ঢাকা সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

শেয়ারবাজারে লেনদেন ৬০০ কোটি টাকার নিচে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫-১১-২০২২ দুপুর ৩:৩৯

দেশের শেয়ারবাজারে আগের দিনের ধারাবাহিকতায় মঙ্গলবার (১৫ নভেম্বর) সূচকের পতন হয়েছে। এ নিয়ে পতন টানা তৃতীয় দিনে গড়াল। এদিন বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার ও ইউনিটের দর অপরিবর্তিত ছিল। বাজারে লেনদেন কমে ৬০০ কোটি টাকার নিচে নেমেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৩৫ পয়েন্ট কমে ৬ হাজার ২১৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরিয়া সূচক ১১ পয়েন্ট কমে ১ হাজার ৩৪৭ পয়েন্টে, ডিএস৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ২ হাজার ১৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৪২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৪টি কোম্পানির। দরপতন হয়েছে ৬১টি কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২২৪ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৫৬০ কোটি ৯২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের দিন লেনদেন হয়েছিল ৭১৪ কোটি ২৮ লাখ টাকা টাকার শেয়ার ও ইউনিট।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৮ পয়েন্ট কমে ১৮ হাজার ৪৮২ পয়েন্টে, সিএসসিএক্স ২৯ পয়েন্ট কমে ১১ হাজার ৭৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৩ পয়েন্ট কমে ১৩ হাজার ২৪৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩০টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৮টির, কমেছে ৪৭টির এবং অপরিবর্তিত আছে ৬৫টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ১২ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

সোনার দাম আরও কমেছে

মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার

জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে

জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ

পুঁজিবাজারে আসছে র‍্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু

কমলো সোনা ও রুপার দাম

চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!

সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে

সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি

ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ

পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির

২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা

কানাডা-রাশিয়া-সৌদি আরব থেকে ১ লাখ ৫৫ হাজার টন সার কিনবে সরকার