প্রতিবন্ধী বিষয়ক কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান : সমাজকল্যাণমন্ত্রী
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সরকার জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করেছে। এ কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে।মঙ্গলবার (১৫ নভেম্বর) রাজধানীর সিরডাপ মিলনায়তনে প্রতিবন্ধী বিষয়ক জাতীয় কর্মপরিকল্পনা ও গ্লোবাল ডিজ্যাবিলিটি সামিটে দেওয়া বাংলাদেশ সরকারের অঙ্গীকার বাস্তবায়ন শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন। অ্যাকসেস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মহুয়া পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. জাহাঙ্গীর আলম।
সমাজকল্যাণমন্ত্রী নুরুজ্জামান আহমেদ বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগে যারা দেশ পরিচালনা করেছিল, তারা যদি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে ভাবতো, কিছু করতো, তাহলে আজকে আপনারা আরও উন্নত জীবনযাপন করতে পারতেন। প্রধানমন্ত্রী সব কিছু গোড়া থেকে শুরু করেছেন। পরপর তিনবারের দেশ পরিচালনার ধারাবাহিকতায় আজকে আপনাদের অধিকার ও মর্যাদা বাড়িয়ে বর্তমান পর্যায়ে এনেছেন।
তিনি বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা যেন পরিবারের বোঝা না হয়, সে লক্ষ্যে তাদের জীবন মানোন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যে আইন-বিধিমালা প্রণয়ন করা হয়েছে তা বাস্তবায়নে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত হিসেবে আমি এবং আমার সচিব নিরলস কাজ করে যাচ্ছি।
তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে জাতিসংঘের নির্দেশিত পরামর্শ বাস্তবায়নে কাজ করা হচ্ছে। এ সময় কর্মশালায় আগত বিভিন্ন প্রতিবন্ধী সংগঠনের নেতাদের দাবি ও পরামর্শের বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনামতে যথাযথভাবে কাজ করা হবে।
প্রীতি / জামান
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, ২ ইউনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সিঙ্গাপুরের অনাবাসী হাইকমিশনারের সাক্ষাৎ
৭ নভেম্বর ৬ ঘণ্টা টোল ফ্রি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে
ডিসেম্বরের আগেই রূপপুরের বিদ্যুৎ জাতীয় গ্রিডে যোগ হতে পারে
মিরপুরে পুলিশ সদস্যকে একা পেয়ে বেধড়ক পেটালো আন্দোলনকারীরা
মিরপুরে সংঘর্ষের পর স্বাভাবিক যান চলাচল, সড়কে বাড়ছে গাড়ি
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
কাভার্ড ভ্যান থেকে ১৫ লাখ টাকার পণ্য চুরি, গ্রেপ্তার ১
সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
পুলিশ-পোশাকশ্রমিক সংঘর্ষ : মিরপুরে পুনরায় চালু মেট্রোরেলের দুই স্টেশন
‘আইনি অধিকারের মধ্যে কাউকে হত্যার অধিকার পুলিশের আছে, যদি প্রেক্ষাপট হয়’
গ্রীষ্মের আগেই গ্রিডে যুক্ত হবে ৩-৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ