আলভীর সঙ্গে জুটি হয়ে আসছেন কর্ণিয়া
২০১২ সালে ‘পাওয়ার ভয়েস’ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়ে সংগীতাঙ্গনে পরিচিত পান জাকিয়া সুলতানা কর্ণিয়া। নয় বছরের ক্যারিয়ার শেষে কর্ণিয়া এখন বেশ জনপ্রিয়। উপহার দিয়েছেন একাধিক শ্রোতাপ্রিয় গান।
অন্যদিকে ২০১৫ সালে সংগীতে হাতেখড়ি আল বেরুনি আলভীর। সেটা ছিল নিতান্তই শখের বসে। তার মাত্র তিন বছর পরই সংগীত পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। বর্তমানে নিয়মিতই কাজ করে যাচ্ছেন এই তরুণ।
এবার প্রথমবারের মতো ‘দেখলে তোরে’ শিরোনামে একটি গান নিয়ে আসছেন কর্ণিয়া ও আলভী। মেহেদী হাসান লিমনের কথায় গানটির সংগীতায়োজনও করেছেন আলভী। সুর করেছেন ইয়াছিন হোসেন নিরু। গানটির ভিডিও নির্মাণ করেছেন রাকিব আহমেদ। কোরিওগ্রাফি করেছেন খালেদ মাহমুদ।
কর্ণিয়া বলেন, ‘শ্রোতাদের ঈদের আনন্দকে আরও বাড়িয়ে দিতে আমরা গানটি নিয়ে আসছি। ড্যান্স নম্বর বলতে যা বোঝায়, এটি তেমন একটি গান। শুনলে নাচতে ইচ্ছা করবে। লকডাউনের আগে দুই দিনের প্রস্তুতিতেই আমরা ভিডিওর শুটিং করেছি। আশা করি শ্রোতাদের ভালো লাগবে।’
আলভী বলেন, ‘খুব ভালো একটি কাজ হয়েছে। আমরা এখন ভিডিওর কালার গ্রেডিং নিয়ে কাজ করছি। ১৫ অথবা ১৬ জুলাই কর্ণিয়া আপুর ইউটিউব চ্যানেলে ভিডিওটি উন্মুক্ত করা হবে।’
এমএসএম / এমএসএম
১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
হাকিমি নয়, মরক্কোর গোলকিপারের সঙ্গে প্রেম করছেন নোরা!
ভাবনাকে ‘বিরল প্রতিভা’ বললেন পূর্ণিমা
বিকৃত ভিডিও নিয়ে ক্ষুব্ধ ম্রুণাল ঠাকুর যা বললেন
বিপাকে ভূমি পেডনেকর
এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?
দেবীরূপে ইধিকা পাল, কতটা সত্য এই গুঞ্জন?
সালমান-সঞ্জয়ের বন্ধুত্বপূর্ণ মুহূর্তে মুগ্ধ নেটদুনিয়া
নিজেকে চিনেছেন শ্রুতি
আন্ধারে তুষির প্রথম দেখা
'আন্ধার'-এ নজরকাড়া তুষি, ছবি ফাঁস করলেন নির্মাতা!