আগামী বছর ঢাকায় আসবেন এরদোয়ান
ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান বলেছেন, আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর যে কোনো সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন। বুধবার (১৬ নভেম্বর) রাজধানীর গুলশানে এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
খাজানা রেস্টুরেন্টে সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজ-সিজিএস আয়োজিত ‘মিট দ্য অ্যাম্বাসেডর’ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান।
অনুষ্ঠানে এক প্রশ্নের উত্তরে মুস্তাফা ওসমান তুরান বলেন, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা আশা করছি আগামী বছর তুরস্কের জাতীয় নির্বাচনের পর যে কোনো সময়ে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঢাকা সফর করবেন।
তুর্কি রাষ্ট্রদূত বলেন, তুরস্ক বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উপভোগ করছে। দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক বাড়ছে। আমরা এই বাণিজ্য আগামী কয়েক বছরের মধ্যে ২০০ কোটি ডলারে উন্নীত করতে চাই।
তিনি আরও বলেন, বাংলাদেশ এশিয়ার মধ্যে তুরস্কের অন্যতম অংশীদার। দুই দেশের মানুষের মধ্যে সম্পর্ক বাড়াতে চাই। আমাদের দুই দেশের সম্পর্ক আগামীতে আরো উজ্জ্বল হবে।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সেন্টার ফর গর্ভন্যান্স স্টাডিজের নির্বাহী পরিচালক জিল্লুর রহমান।
প্রীতি / প্রীতি
আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস
শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’
প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির
প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর
বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান
শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ
বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ
কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি
১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ
সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত
নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি
রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত