চার জেলা বিএনপির কমিটি ঘোষণা
ঢাকা-বরিশালসহ দেশের চার জেলায় নতুন কমিটি ঘোষণা করেছে বিএনপি। মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ঢাকা জেলা বিএনপির পাঁচ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ (আংশিক) কমিটি, নারায়ণগঞ্জ জেলা বিএনপির নয় সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপির ০৩ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে।
ঢাকা জেলা বিএনপি পূর্ণাঙ্গ (আংশিক) কমিটির সভাপতি খন্দকার আবু আশফাক, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামছুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
নারায়ণগঞ্জ জেলা বিএনপি আহবায়ক কমিটির আহ্বায়ক আলহাজ্ব গিয়াস উদ্দিন, ১ নং যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম টিটু, যুগ্ম আহবায়ক খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, ৬ নং যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা, ৭ নং যুগ্ম আহ্বায়ক মোশারফ হোসেন, ৮ নং যুগ্ম আহ্বায়ক মো. জুয়েল আহমেদ ও ৯ নং সদস্য সচিব গোলাম ফারুক খোকন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক আবুল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন। ভোলা জেলা বিএনপি আহবায়ক কমিটির আহবায়ক গোলাম নবী আলমগীর, ১ নং যুগ্ম আহবায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন