ঢাকা শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

বাঙালি জাতিসত্তা বিকাশে মওলানা ভাসানীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে : প্রধানমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-১১-২০২২ দুপুর ১১:৫০

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাঙালি জাতিসত্তা বিকাশে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। আগামীকাল ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ দেয়া এক বাণীতে তিনি এ কথা বলেন। 

প্রধানমন্ত্রী তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় মওলানা আবদুল হামিদ খান ভাসানী আজীবন কাজ করে গেছেন। পাকিস্তানি ঔপনিবেশিক শাসকদের অত্যাচার-নিপীড়নের বিরুদ্ধে তিনি ছিলেন উচ্চকণ্ঠ। বাঙালি জাতিসত্তা বিকাশে তাঁর গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
 
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে তাঁর আদর্শিক ঐক্য ও রাজনৈতিক ঘনিষ্ঠতা ছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন,  শোষণ, বঞ্চনাহীন ও প্রগতিশীল, গণতান্ত্রিক এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের জন্য তিনি আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি  মওলানা আবদুল হামিদ খান ভাসানীর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

জামান / জামান

আবরার হত্যা মামলার রায় দ্রুত কার্যকরে পরিবারকে প্রধানমন্ত্রীর আশ্বাস

শাহজালালে যাত্রীর শরীরে লুকানো ছিল ৩ ‘সোনার ডিম’

প্রবাসীদের বিমানবন্দর হয়রানি বন্ধে কড়া নির্দেশনা সংসদীয় কমিটির

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে সংসদীয় সহযোগিতা জোরদারে রাষ্ট্রপতির আহ্বান

শূন্যপদ পূরণে অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার সুপারিশ

বট দিয়ে ট্রেনের টিকিট ব্লক করে কালোবাজারি, ওয়েবসাইট বন্ধের উদ্যোগ

কবরস্থানের সংকট, বড় জায়গা খুঁজছে ডিএনসিসি

১২ অক্টোবর জানা যাবে ইউপি ভোটের তফসিল ও ধাপ : ইসি সানাউল্লাহ

সাড়ে ৪ বছর কর্মস্থলে অনুপস্থিত, উপসচিব হাবিবা শারমিনকে বরখাস্ত

নয় বছরেও পদোন্নতি না পেয়ে প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টিহীন প্রভাষকের চিঠি

রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ি এলাকায় দুটি সেনা ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত

জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিটে ইউএনডিপির সহযোগিতা চান পরিবেশমন্ত্রী