ঢাকা শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

বাকৃবিতে আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু


আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি photo আমান উল্লাহ, বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: ১৮-১১-২০২২ বিকাল ৫:২২

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) আন্তঃঅনুষদ হ্যান্ডবল প্রতিযোগিতা-২০২২ এর উদ্বোধনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের ক্রীড়া প্রশিক্ষণ বিভাগ সংলগ্ন মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান। এসময় জাতীয় পতাকা, বিশ্ববিদ্যালয়ের পতাকা এবং অনুষদসমূহের পতাকা উত্তোলন করা হয়।

জানা যায়, ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এ প্রতিযোগিতায় বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদ ও একটি ইনস্টিটিউট থেকে ছাত্র ও ছাত্রীদের মোট ১৩টি দল অংশগ্রহণ করছে। দিনের শুরুতে মেয়েদের হ্যান্ডবল খেলায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদ ভেটেরিনারি অনুষদকে ২-১ গোলে পরাজিত করে।  ছেলেদের হ্যান্ডবল খেলায় কৃষি অনুষদ কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদকে ২৩-৭ গোলের এক বিশাল ব্যাবধানে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা ড. খান মো সাইফুল ইসলামের সভাপতিত্বে এবং ক্রীড়া প্রশিক্ষণ বিভাগের পরিচালক ড. মো আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিন কাউন্সিলের আহবায়ক অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম,  প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো নুরুল হায়দার, প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ মহির উদ্দীন। এ সময় অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, সিনিয়র শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

 অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. লুৎফুল হাসান বলেন,  সবসময়ই শিক্ষা ও গবেষণার পাশাপাশি খেলাধুলা চালিয়ে যেতে হবে। খেলাধুলার ব্যাপারে আমি সবসময় সার্বিক সহযোগিতা করব। খেলোয়াড়দের খেলাধূলার ব্যস্ততার কারণে তারা বিভিন্ন ক্লাস পরীক্ষা দিতে পারে না। তাদের  ক্লাসে উপস্থিতিজনিত সমস্যা ও পরীক্ষায় অংশগ্রহণের ব্যাপারেও আমি সাহায্য করার চেষ্টা করব। আমি সকলকে আহবান করছি যার যে বিষয়ে প্রতিভা আছে তার বহিঃপ্রকাশ করার জন্য। আর এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় সার্বিক সহযোগিতা করবে।

এমএসএম / এমএসএম

পাবিপ্রবি তরুণ কলাম লেখক ফোরামের আংশিক কমিটি নেতৃত্বে মনির–বাপ্পি

পবিপ্রবি পরিদর্শনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ

৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়

পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল

র‍্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড

গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি

গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি

গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন

ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়

পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক

পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত