ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

কুবিতে 'সাহিত্যের গবেষণা : পদ্ধতি ও শৈলী' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত


কুবি প্রতিনিধি photo কুবি প্রতিনিধি
প্রকাশিত: ১৯-১১-২০২২ বিকাল ৫:১২

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের উদ্যোগে 'সাহিত্যের গবেষণা: পদ্ধতি ও শৈলী' শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। এতে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজের সাবেক পরিচালক অধ্যাপক ড. স্বরচিষ সরকার। 

শনিবার (১৯ নভেম্বর) বিকেল তিনটায় অনলাইন প্লাটফর্ম জুমে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়। এই সেমিনারে গবেষণা, গবেষণার বিভাজন, গবেষণার আয়তন বিভাজন, সাহিত্য গবেষণা, গবেষণাপত্র,  গবেষণার পর্যায়, গবেষণার লক্ষ্য নির্ধারণ করা সহ গবেষণার নানা বিষয় নিয়ে আলোচনা করেন আলোচক। 

আলোচক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার বলেন, গবেষণা মানে হলো নতুন ধারণা সৃষ্টি করা বা জানা বিষয়ের নতুন বাখ্যা তৈরি করা। গবেষককে মোক্ষক প্রশ্ন তৈরি করতে হয় এবং তার  জবাব অনুসন্ধান করতে হয়। গবেষককে মুক্তচিন্তক, বিজ্ঞানমনস্ক, যুক্তিবাদী এবং নির্লিপ্ত হতে হয়। সেমিনারে বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ড. স্বরোচিষ সরকার।

এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম আবদুল মঈন।
তিনি তার বক্তব্যে মানসম্মত গবেষণার ব্যাপারে জোর দেন। এছাড়া শিক্ষক-শিক্ষার্থী সকলকে গবেষণার দিকে আসার আহ্বান জানান।

 এছাড়া এই সেমিনারে আরো উপস্থিত ছিলেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. তসলিমা খাতুন, ড.মোকাদ্দেস-উল-ইসলাম, ড. মুহাম্মদ রেজাউল ইসলাম, ড. কামরুন নাহার শীলা, প্রভাষক সিনথিয়া মুমু সহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

প্রীতি / জামান

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী