আজকের রাশিফল
আজ ২০ নভেম্বর, রবিবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : কোনো পরিকল্পনার অগ্রগতি হবে। সামাজিক কাজে অংশ নিতে পারেন। আপনার কাজে অন্যদের প্রভাবিত করতে পারবেন। দৈনন্দিন প্রয়োজনে ব্যয় বৃদ্ধির আশঙ্কা থাকবে। শুভ কাজে যুক্ত থাকুন।
মকর : ব্যবসায় শুভ পরিবর্তন আসতে পারে। দীর্ঘ সময়ের স্থগিত বকেয়া পুনরুদ্ধার হতে পারে। ইচ্ছাশক্তির জোরে বাধাবিঘ্ন কাটিয়ে উঠতে পারবেন। বিতর্কিত বিষয় এড়িয়ে চলুন। অসুস্থদের সতর্ক থাকতে হবে।
কুম্ভ : মানসিক চাপ কিছুটা কমবে। কোনো ভুল সংশোধনের সুযোগ পাবেন। অন্যের উপকার করে আনন্দ পাবেন। গুরুত্বপূর্ণ কাজ ফেলে রাখবেন না। কর্মস্থলে নিজের কাজ যত্নসহকারে শেষ করার চেষ্টা করুন।
মীন : কোনো কঠিন কাজ সাফল্যের সঙ্গে শেষ করতে পারবেন। প্রিয়জনের অসুস্থতায় কিছুটা উদ্বেগ থাকতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। সময়োচিত সিদ্ধান্ত নিন।
মেষ : সাম্প্রতিক ঘটনায় আপনার চিন্তাশক্তি দুর্বল হতে পারে। নতুন কোনো অংশীদারি আশাপ্রদ হবে। প্রিয়জনের সঙ্গে তর্ক হতে পারে। শান্তি ও সম্প্রীতি বজায় রাখুন। মন ভালো রাখুন।
বৃষ : নতুন কোনো কাজে অগ্রগতি হবে। ব্যবসায় চাপ বাড়বে। কোনো ব্যাপারে আশাহত হতে পারেন। মনোযোগের অভাবে প্রিয়জন বিচলিত হতে পারে। সঠিক বুদ্ধির প্রয়োগে পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন। সুস্থ থাকুন।
মিথুন : নিজ গুণে প্রশংসিত হবেন। জনসংযোগ বৃদ্ধি পাবে। অর্থ আগমনের পথ সুগম হবে। বন্ধুর কাছ থেকে আর্থিক সহায়তার আশ্বাস পেতে পারেন। সৃজনশীল কাজে আনন্দ পাবেন। আবেগ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট : ভালো কাজের আশ্বাস পাবেন। পরিবারের সদস্যদের কাছ থেকে সদুপদেশ পেতে পারেন। অন্যের উপকার করে আনন্দ পাবেন। অযাচিত কিছু অর্থ হাতে আসতে পারে। যোগাযোগ ও ভ্রমণ শুভ।
সিংহ : কোনো শুভ যোগাযোগ ভবিষ্যতের জন্য ফলপ্রসূ হবে। আপনার ধারণা অন্যের কাছে গ্রহণযোগ্য হবে। বকেয়া পুনরুদ্ধারে অগ্রগতি হবে। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে।
কন্যা : কাজে উৎসাহ বাড়বে। ব্যবসায় কিছুটা চাপ থাকবে। প্রিয়জনের জন্য মানসিক কষ্ট থাকতে পারে। অবহেলার কারণে সুযোগ নষ্ট হতে পারে। সময়োচিত সিদ্ধান্ত কাজে সফলতা আনবে। মন ভালো রাখুন।
তুলা : কোনো সুসংবাদ পেতে পারেন। বন্ধু ও প্রিয়জনের জন্য অর্থ ব্যয় হবে। ব্যবসায় জটিলতা কাটবে। বিনোদনমূলক কাজে আনন্দ পাবেন। সামাজিক কাজে অন্যের সমর্থন পাবেন। ব্যবসা স্বাভাবিকের চেয়ে ভালো হবে।
বৃশ্চিক : মানসিক চাপ থাকতে পারে। বাড়তি খরচের জন্য চিন্তা হবে। প্রিয়জনের সমস্যায় উদ্বেগ থাকবে। পারিবারিক জটিলতা দূর হবে। জীবন সম্পর্কে আশাবাদী থাকুন। সাময়িক সমস্যার অবসান হবে।
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে