মানুষ বাধা মানছে না, গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শরিক হচ্ছে : ফখরুল
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, গতকাল আমাদের ছাত্রদলের এক নেতাকে খুব কাছে থেকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য প্রাণ দিয়েছেন। রোববার (২০ নভেম্বর) সকালে নয়াপল্টনে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিলে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, ৩৫ লাখ মানুষের নামে মামলা দেয়া হয়েছে। গুম করা হচ্ছে। খুন করা হচ্ছে। মানুষ বাধা মানছে না। মানুষ গণতন্ত্রের মুক্তির আন্দোলনে শরিক হচ্ছে। আমরা তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ তৃতীয়বারের মতো স্বাধীন করতে চাই। আমাদের সামনে বিকল্প কোনো রাস্তা নেই। এই লড়াইয়ে আমাদের জয়ী হতে হবে। সবাই ঐক্যবদ্ধ হোন। জীবন বাজি রেখে এ লড়াইয়ে শরিক হোন।
তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, যারা কমিটি নিয়ে সংঘাত করবে তাদের দল থেকে বহিষ্কার করা হবে।
প্রীতি / জামান
অবশেষে ইশরাকের ঘোষণা, পদত্যাগ করবেন দুপুরে
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের শুভেচ্ছা
ফিটনেসবিহীন গাড়িতে প্রধানমন্ত্রীকে তুলে দিয়েছেন সালাহউদ্দিন: হাসনাত
ক্ষমতায় বসে রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ধ্বংস করেছে বিএনপি: জামায়াত আমির
নির্বাচনী ব্যবস্থা ঠিক না করলে গুন্ডাতন্ত্রই আমাদের শাসন করে যাবে
শূন্য ঘোষিত সংরক্ষিত আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার সোমবার
অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়নসহ তিন দাবি এনসিপির
বিরোধী দল রাজপথে নতুন নাটক শুরু করেছে : রিজভী
সৌদিতে নিহত মুফতি নাসরুল্লাহর পরিবারের পাশে এনসিপি, খোঁজ নিলেন নাহিদ
দুই পুলিশ সদস্যকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা
‘আইনশৃঙ্খলার চরম অবনতিতে দেশে প্রতিনিয়ত হত্যাকাণ্ড ঘটছে’
ভারতীয় হাইকমিশনারকে বহিষ্কারের দাবিতে দূতাবাস ঘেরাওয়ের ঘোষণা