রুপার গয়না পরিষ্কার করবেন যেভাবে
অনেক দিন পর বাক্স থেকে বার করতেই দেখলেন কালো হয়ে গেছে সাধের রুপার গয়না। হার, চুড়ি মলিন হয়ে গিয়েছে ভেবে মনখারাপ করার কিছু নেই। ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই ফিরিয়ে আনতে পারেন রুপার গয়নার জেল্লা।
১। আধ কাপ সাদা ভিনিগারের সঙ্গে ২ টেবিল চামচ বেকিং সোডা মিশিয়ে নিন। তার পর সেই মিশ্রণে কিছু ক্ষণ ডুবিয়ে রাখুন কালচে হয়ে যাওয়া গয়না। পানি থেকে তুলে ঠান্ডা পানিতে পরিষ্কার করে শুকিয়ে নিন। ফিরে আসবে আগের ঔজ্জ্বল্য।
২। একটি ব্রাশে দাঁত মাজার পেস্ট নিয়ে রুপার গয়নায় মাখিয়ে, ঘষে ঘষে পরিষ্কার করুন। মিনিট পনেরো রেখে ধুয়ে ফেলুন। দেখবেন, নতুনের মতো ঝলমল করছে গয়না।
৩। চুলের কন্ডিশনার দিয়েও পরিষ্কার করা যায় রুপার গয়না। হাতে কন্ডিশনার নিয়ে ১০ মিনিট ধরে ঘষে নিন গহনা। তার পর পানি দিয়ে ধুয়ে ফেললেই চকচক করবে গয়না।
৪। টমেটো কেচাপ দিয়েও সাফ করতে পারেন রুপার গয়না। অল্প পরিমাণ সস আঙুলে নিয়ে ঘষে নিন গয়নার উপর। মিনিট পনেরো রেখে ভাল করে ধুয়ে নিন।
প্রীতি / প্রীতি
আপনার হার্ট সুস্থ আছে তো?
পেট ফাঁপা দূর করে এবং ওজন কমাতে সাহায্য করে এই চা
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
মা-বাবার সঙ্গে সম্পর্ক সুন্দর রাখার ৫ উপায়
চুলে সাবান ব্যবহার করলে কী হয়?
প্রতিদিন ইয়ারবাড ব্যবহারে কি কানের ক্ষতি হয়?
মায়ের দুধই শিশুর সুরক্ষার প্রথম ভিত
পুরুষের ৫টি গোপন রহস্য জেনে নিন
গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন
খাবারের সঙ্গে শরীরে ঢুকছে প্লাস্টিক, ঝুঁকি কমানোর ৭ উপায়
গর্ভবতী নারীদের যেসব খাবার এড়িয়ে চলা উচিত
রান্নাঘরের সিঙ্ক ঝকঝকে রাখার উপায় জেনে নিন