২০৩০ এর মধ্যে বিশ্বের নবম বৃহত্তম বাজার হবে বাংলাদেশ : এইচএসবিসি
২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্য ও জার্মানিকে পেছনে ফেলে বিশ্বের নবম বৃহত্তম ভোক্তা বাজার হবে বাংলাদেশ। এইচএসবিসি গ্লোবাল রিসার্চের জনসংখ্যা বিষয়ক এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
এতে উল্লেখ করা হয়, ভোক্তা বাজারে দ্রুততম প্রবৃদ্ধি দেখতে পাবে বাংলাদেশ। অর্থাৎ এ দশকে অবিচল সরকারি-বেসরকারি অংশীদারিত্বের শর্তে দেশের জনগণ প্রতিদিন ২০ ডলারের বেশি উপার্জন করবে।
প্রতিবেদনে বলা হয়- ভারত, ফিলিপাইন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার পরই হবে বাংলাদেশের অবস্থান। কোরিয়া ও জাপান ২০৩০ সাল নাগাদ সামগ্রিক মার্কেটে পতন দেখবে।
ওই সময়ের মধ্যে ৮০০ মিলিয়ন এবং ২০৪০ সালের মধ্যে ৮২০ মিলিয়ন ভোক্তা নিয়ে আকারের দিক থেকে বৃহত্তম কনজিউমার মার্কেট হিসেবে চীন শীর্ষস্থান ধরে রাখবে।
বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংকিং ও অর্থনৈতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় বাজার সম্পর্কে বিশেষ জ্ঞান ও বৈশ্বিক যোগাযোগে এইচএসবিসি গ্লোবাল রিসার্চ মূল ভূমিকা পালন করে।
প্রীতি / প্রীতি
সোনার দাম আরও কমেছে
মালয়েশিয়ায় বাংলাদেশি পণ্য রপ্তানি-বিনিয়োগে সহযোগিতা চাইল ঢাকা চেম্বার
জুলাইয়ের দুর্বলতার পর আগস্টে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি বেড়েছে
জ্বালানির দাম ইস্যুতে শেয়ারবাজারে ফের উদ্বেগ
পুঁজিবাজারে আসছে র্যানকন মোটরস, তালিকাভুক্তির প্রস্তুতি শুরু
কমলো সোনা ও রুপার দাম
চড়া সবজির বাজার, শিম ২০০ বেগুনের কেজি ১৬০!
সাধ আর সাধ্য মিলছে না ইলিশের বাজারে
সিনোবাংলায় স্বতন্ত্র পরিচালক নিয়োগে বিএসইসির সম্মতি
ডলার ছাড়াই টাকায় আমদানি-রপ্তানির অর্থ পরিশোধের সুযোগ
পোশাক খাতের সমস্যা সমাধানে সম্মিলিত উদ্যোগ গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির
২০২৭ সালের মধ্যে বাংলাদেশ-মালয়েশিয়ার মুক্ত বাণিজ্য চুক্তির প্রত্যাশা