জবি শিক্ষকের স্বর্ণপদক লাভ
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক শাহ মো. আজিমুল এহসান 'মোফাজ্জলুল হক স্মারক স্বর্ণপদক' অর্জন করেছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।
শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৫৩ তম সমাবর্তনে শাহ রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ মো. আজিমুল এহসানকে এ পদক তুলে দেন।
জানা যায়, প্রতি বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের বিএসএস (সম্মান) পরীক্ষায় সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত শিক্ষার্থীকে এই স্বর্ণপদক দেয়া হয়। ২০১৬ সালের বিএসএস (সম্মান) পরীক্ষার ফলাফলে সর্বোচ্চ সিজিপিএ অর্জন করায় তিনি এই স্বর্ণপদক লাভ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন।
পদক পাওয়ার অনূভুতি জানতে চাইলে আজিমুল এহসান বলেন, 'আমি এর আগেও দুইটা স্বর্ণপদক পেয়েছিলাম। তবে এবারের অনূভুতিটা অন্যরকম। কারণ এবারের স্বর্ণপদকের আনন্দ আমি আমার ছাত্রছাত্রীদের সঙ্গে শেয়ার করতে পারছি। এ স্বর্ণপদক প্রাপ্তি আমাকে সামনে আরো ভালো কাজের অনুপ্রেরণা দিবে। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এমএসএম / এমএসএম
নজরুল বিশ্ববিদ্যালয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ৬, দুই সাংবাদিককে হেনস্তার অভিযোগ
৯ দিনের ছুটিতে যাচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়
পাবিপ্রবি বিজনেস ক্লাবের সভাপতি রোহান, সম্পাদক স্বপ্নীল
র্যাগিংয়ের ঘটনায় পাবিপ্রবিতে ৭ শিক্ষার্থী বহিষ্কার, ২ জনকে অর্থদণ্ড
গবেষণা মাঠে সচিবালয় নির্মাণের পরিকল্পনার প্রতিবাদ: রাজপথে শেকৃবির শিক্ষক-শিক্ষার্থীরা, প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি
গণ বিশ্ববিদ্যালয়ে স্তন ক্যান্সারের সচেতনতায় সেমিনার ও স্ক্রিনিং কর্মসূচি
গবির ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
ঢাবি থেকে সব তথ্য এখন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হাতে: হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন
ক্রসফায়ারের’ তালিকা থেকে বেঁচে ফেরা শিহাব উদ্দিন সিয়াম তিতুমীর কলেজ ছাত্রদলের সভাপতি পদে আলোচনায়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশতাক
পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
Link Copied