ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

ছাত্রলীগের সম্মেলন ৮ ও ৯ ডিসেম্বর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ১:৪

ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছে। আগামী ৮ ও ৯ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার (২১ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ তথ্য জানান ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়।

একই সংবাদ সম্মেলনে ছাত্রলীগের অন্যতম ইউনিট ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। আগামী ৩ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

এর আগে ৩ ডিসেম্বর ছাত্রলীগের ৩০তম সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয়েছিল। পরে তা আবার স্থগিত করা হয়। দলীয় সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রীর জাপান সফরের কারণে ছাত্রলীগের সম্মেলন স্থগিত করা হয়েছিল।

ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয় ২০১৮ সালের মে মাসে। একই বছরের জুলাইয়ে সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পান রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও গোলাম রাব্বানী।  পরে ভারপ্রাপ্ত সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয় আল নাহিয়ান খান জয় ও লেখক ভট্টাচার্যকে। 

২০২০ সালের ৪ জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে জয় ও লেখককে ‘ভারমুক্ত’ করা হয়। এরপর থেকে তারা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন।

জামান / জামান

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন