ঢাকা মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

লেনদেনে বড় পতন শেয়ারবাজারে


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৩৩

শেয়ারবাজারে ধারাবাহিকভাবে কমছে লেনদেন। সোমবার (২১ নভেম্বর) সূচকের পতনের সঙ্গে লেনদেন সাড়ে ৩০০ কোটি টাকায় নেমে এসেছে। এদিন তালিকাভুক্ত কোম্পানির মধ্যে মাত্র ১৩টি কোম্পানির শেয়ার দর বেড়েছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ১৯০ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ৫ পয়েন্ট কমে ১ হাজার ৩৪২ পয়েন্টে, ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ২ হাজার ১৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩০৪টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এরমধ্যে দর বেড়েছে ১৩ কোম্পানির। এছাড়া, দরপতন হয়েছে ৭২ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ২১৯ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে মোট ৩৫১ কোটি ৯০ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪২২ কোটি ৮৮ লাখ টাকা। এর আগে  গত ২৪ অক্টোবর ৩৩৪ কোটি ৭৬ লাখ টাকা লেনদেন হয়েছিল।

এদিকে, অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৬১ পয়েন্ট কমে ১৮ হাজার ৩৮২ পয়েন্টে, সিএসসিএক্স ৩৭ পয়েন্ট কমে ১১ হাজার ১৪ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ১৮ পয়েন্ট কমে ১৩ হাজার ১৯৪ পয়েন্টে অবস্থান করছে।

সিএসইতে ১৩৪ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ১৩টির, কমেছে ৫০টির এবং অপরিবর্তিত আছে ৭১টির। দিন শেষে সিএসইতে ১৩ কোটি ১৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। 

প্রীতি / প্রীতি

চট্টগ্রামের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলবে চায়না অর্থনৈতিক অঞ্চল

সোনার দাম ভরিতে বাড়ল ২ হাজার ২১৬ টাকা

৩২০ টাকা কেজি কাঁচামরিচের ঝালে নাকাল রাজধানীবাসী

টানা বৃষ্টিতে সবজির দামে সেঞ্চুরি, কাঁচা মরিচ ২৪০ টাকা কেজি

পাঁচ মাসের যুদ্ধ ও হরমুজ বন্ধ থাকার পরও তেলের দাম কেন আকাশ ছুঁচ্ছে না

দলীয় জার্সির বাজারে ভাটা, ভিন্ন পরিকল্পনায় ব্যবসায়ীরা

আজকের মুদ্রার রেট: ২০ জুলাই ২০২৬

২০ জুলাই ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

জুলাইয়ের ১৮ দিনে রেমিট্যান্স এলো ২২ হাজার কোটি টাকা

রূপালী ব্যাংকের এজিএমে কী কী অনুমোদন হলো

উৎসে কর কর্তন যাচাইয়ে মাঠে এনবিআরের বিশেষ মনিটরিং টিম

প্যারামাউন্ট ইন্স্যুরেন্সের মুনাফা বেড়েছে ৩৯ শতাংশ

আজকের মুদ্রার রেট: ১৯ জুলাই ২০২৬