ঢাকা মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

আন্দোলনরত দলগুলোকে নিয়ে জাতীয় সরকার গঠন করব : ফখরুল


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-১১-২০২২ দুপুর ৩:৩৬

বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলন করে এ সরকারকে সরাব। এ সরকারকে সরানোর পরে আমরা আন্দোলনরত সমস্ত দলগুলোকে নিয়ে একটি জাতীয় সরকার গঠন করব।
 
সোমবার (২১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। উত্তরবঙ্গ ও বাংলাদেশ ছাত্র ফোরাম এ আলোচনা সভার আয়োজন করে।

সংগঠনের উপদেষ্টা আমিরুল ইসলাম খান আলিমের সভাপতিত্বে এতে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন, সাবেক দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী।

মির্জা ফখরুল বলেন, লড়াই শুরু হয়ে গেছে, মানুষ নেমে পড়েছে। এখন আরও শক্তি সঞ্চয় করে নয়নের রক্ত, শাওনের রক্ত, রহিমের রক্ত, আলিমের রক্তের ঋণ পরিশোধ করার জন্য আমাদের তৈরি হতে হবে।

তিনি বলেন, মানুষ কিন্তু পিছিয়ে নেই, প্রত্যেকটি সমাবেশে এ বৃদ্ধ বয়সে যা দেখলাম আমাকে অনুপ্রাণিত করেছে। আরেকটি মুক্তিযুদ্ধ, সেই মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই তাদের পরাজিত করতে হবে।  

মির্জা ফখরুল বলেন, সরকার দেশের রাজনীতি, অর্থনীতি ধ্বংস করে ফেলেছে। আওয়ামী লীগ মানুষকে মানুষ মনে করে না। দেশটাকে এরা পৈতৃক সম্পত্তি মনে করে। যেভাবে পারবে সেভাবে লুট করবে কেউ কিছু বলতে পারবে না। চুরি করবে কেউ কিছু বলতে পারবে না। মানুষ খুন করবে কেউ কিছু বলতে পারবে না।

তিনি বলেন, বারবার বলছি, আবারও বলছি, আমাদের ৩৫ লাখ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। আমাদের সাতজন যোদ্ধা প্রাণ দিয়েছে। এ মূল্য অবশ্যই আপনাদের দিতে হবে। এখনও সময় আছে, সরে দাঁড়ান। তা না হলে জনগণের যে উত্তাল তরঙ্গ সৃষ্টি হয়েছে, সুনামির মতো আপনাদের ভাসিয়ে নিয়ে যাবে। 

প্রীতি / প্রীতি

বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন

মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল

আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর

শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা

‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’

বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান

কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের

জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন

এনসিপি বলতে যা আছে তা জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খাঁন