ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

ঈদে ‘বিগ বস’ হয়ে আসছেন জাহিদ হাসান


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:৪৭

চার বন্ধু জাবেদ, তামিম, ঝিলিক ও পপির কাজ হচ্ছে বাটপারি করা। মূলত দ্রুত কোটিপতি হওয়ার বাসনা থেকেই তারা কাজটি করে।একদিন রাস্তা থেকে একটি মেয়েকে কিডন্যাপ করে বিশ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। কিন্তু কৌশলে মেয়েটি পালিয়ে গিয়ে তাদের ফাঁসিয়ে দেয়। নিজেদের বাঁচাতে চারজন চলে যায় কক্সবাজার। সেখানকার রিসোর্টে ঘটনাক্রমে পরিচয় হয় বিগবস ফিরোজ শাহের সঙ্গে।

কোটি পতি ফিরোজ শাহ। তার পোশাক-আশাক, কথাবার্তা সব কিছুতেই রয়েছে অভিজাত্যের ছাপ। হোটেলের পার্টিতে সুন্দরী সোনিয়ার সঙ্গে নাচতে গিয়ে আনন্দে টাকা উড়ায়। সে রাত থেকেই চারজনের নজরে পড়ে যায় ফিরোজ শাহ। তাকে ফাঁদে ফেলার ধান্ধা করে তারা। কিন্তু ঘটনা শেষে দেখা যায়, উল্টো তারাই ফিরোজ শাহর খপ্পরে পড়ে গেছেন।

এমনই গল্প সাজানো নাটকটির কেন্দ্রীয় চরিত্র ফিরোজ শাহ হিসেবে অভিনয় করেছেন জাহিদ হাসান। আরও আছেন নাদিয়া আহমেদ, আরফান আহমেদ, সাজু খাদেম, ফারজানা রিক্তা প্রমুখ।

বরজাহান হোসেনের রচনায় সাত পর্বের এই ঈদ ধারাবাহিকটি পরিচালনা করেছেন ফরিদুল হাসান। ঈদের সাত দিন রাত ১১টা ৫ মিনিটে এটি প্রচারিত হবে আরটিভিতে।

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী