গোপনে বিয়ের গুঞ্জন, যা বললেন মাহিরা
পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী মাহিরা খান। তবে অন্য দেশে তার পরিচিতি আসে বলিউড বাদশাহ শাহরুখ খানের সুবাদে। তার সঙ্গে ‘রইস’ সিনেমায় কাজ করেছিলেন মাহিরা। যা ছিল অভিনেত্রীর জীবনে সবচেয়ে বড় প্রোজেক্ট। সিনেমাটির জন্য মাহিরা পরিচিতি পেলেও বলিউডে পাকিস্তানী শিল্পীদের নিষিদ্ধ হয়ে যায় রাষ্ট্রীয় কারণে। যার ফলে তাকে আর হিন্দি সিনেমায় দেখা যায়নি।
মাহিরা খানকে ঘিরে বেশ কিছু গুঞ্জন শোনা গিয়েছে অতীতে। যেমন রণবীর কাপুরের সঙ্গে নাকি প্রেম করেছেন তিনি। তবে সম্প্রতি তার বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। শোনা যায়, গোপনে নাকি বিয়ে করে ফেলেছেন অভিনেত্রী।
এ বিষয়ে মাহিরা খান বলেন, ‘আমার আঙুলে কি কোনও বিয়ের আংটি দেখছেন? আর আমি বিয়ে করলে বুঝি আপনারা টের পেতেন না? বিয়ে তো দূরের কথা, আমি কারোর সঙ্গে এইমুহূর্তে সম্পর্কেও পর্যন্ত নেই। যদি বিয়েই করি তাহলে তা কোনোভাবেই লুকিয়ে রাখব না।’
শুধু তাই নয়, কথাগুলো শেষ করেই নিজের সহকারীকে ডেকে মাহিরা বলেন, ‘আমার গোপন স্বামীকে ফোনে একটু ধরিয়ে দাও না!’ সহকারী আবার ওই নির্দেশে সায় জানিয়ে বলেন, ‘ঠিক আছে, ফোন করছি’।
মাহিরা মূলত একটি ভিডিওর মাধ্যমে তার সম্পর্কে ছড়ানো গুঞ্জনগুলোর জবাব দিয়েছেন। একটি গুঞ্জন ছিল, ‘টম ক্রুজের সঙ্গেও নাকি অভিনয় করতে চলেছেন তিনি। এ বিষয়ে মাহিরা বলেন, এই খবরটা নিশ্চয়ই টমের দলের লোকেরা সংবাদমাধ্যমের কাছে ফাঁস করে দিয়েছে। প্রিয়তম (টম ক্রুজ), আমি কিন্তু অনেক চেষ্টা করেছিলাম তোমার-আমার এই খবরটা যেন চাউর না হয়। যাই হোক, মন খারাপ করো না। খুব জলদি দেখা হচ্ছে আমাদের।’
এমএসএম / এমএসএম
প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন
ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?
থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন
পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার
সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা
এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?
মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি
১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি
‘সমাজকে আনন্দ দিতে এসেছি’
হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?
শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে
ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী