জঙ্গিরা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েছে : তথ্যমন্ত্রী
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, আদালত থেকে জঙ্গি ছিনতাই, চট্টগ্রামে পুলিশ বক্সে হামলা ও আসামি ছিনতাই—এগুলো জঙ্গি গোষ্ঠীর আস্ফালন এবং বিএনপির নেতৃত্বে নৈরাজ্য সৃষ্টি একই সূত্রে গাঁথা। তিনি বলেন, ‘তাদের আশ্রয়ে থাকা জঙ্গিরা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েছে।’
সোমবার (২১ নভেম্বর) কেন্দ্রীয় শহীদ মিনারে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সমাবেশে এসব কথা বলেন তিনি। দেশে জঙ্গিদের আশ্রয়-প্রশ্রয়দাতা হিসেবে বিএনপিকে অভিযুক্ত করে হাছান মাহমুদ বলেন, ‘সেই জঙ্গিরা আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। বিএনপি আরও সন্ত্রাসী কর্মকাণ্ড করার পরিকল্পনা করছে, নৈরাজ্য শুরু করেছে। তাদের আশ্রয়ে থাকা জঙ্গিরা টার্গেট কিলিংয়ের পরিকল্পনা নিয়েছে।’
শিল্পী সমাজ ও শান্তিকামী মানুষের প্রতি বিএনপিকে প্রতিরোধ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘‘স্বাধীনতা সংগ্রামের বিরুদ্ধে নেতৃত্ব দেওয়াদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম করতে হবে। সম্প্রতি ঠাকুরগাঁও গিয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘পাকিস্তান ভালো ছিল।’ একাত্তরে দেশের স্বাধীনতা তাদের পছন্দ হয়নি। এ জন্য আরেকটি যুদ্ধ করে দেশকে পাকিস্তান বানাতে চান তারা।’’
বিএনপির ১০ ডিসেম্বরের সম্ভাব্য মহাসমাবেশের বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, ‘তারা নাকি ১০ ডিসেম্বর ঢাকা দখল করবে। বিজয়ের মাসে ঢাকা দখল করতে চায় পাকিস্তানপন্থি বিএনপি। ওই দিন তারা ঢাকা এলে একাত্তরের মতো জনগণ তাদের আত্মসমর্পণ করাবে।’
সমাবেশে আরও বক্তব্য রাখেন একাত্তরের শব্দসৈনিক মনোরঞ্জন ঘোষাল, একুশে পদকপ্রাপ্ত অরুপ রতন চৌধুরী, চিত্রনায়ক শাকিল খান, অরুণা বিশ্বাস, তারিন জাহান, তানভীন সুইটি প্রমুখ।
প্রীতি / প্রীতি
বিএনপির স্থায়ী কমিটিতে নতুন চার নেতা, ড্যাবের শুভেচ্ছা ও অভিনন্দন
মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ
খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল
আজ ১৫ আগস্ট, বঙ্গবন্ধু হত্যার ৫১ বছর
শেখ মুজিবের মৃত্যুবার্ষিকী : ধানমন্ডি ৩২ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা
সংস্কার বাস্তবায়ন না হলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না : নাহিদ ইসলাম
রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা
‘যে পথে আপা হেঁটেছিল, সেই পথে আপনারা হাঁটছেন’
বিরোধীদল স্বৈরাচার শেখ হাসিনার ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল
কেন্দ্রীয় ছাত্রদলের নতুন নেতৃত্বে আলোচনায় মোস্তাফিজুর রহমান
কর্নেল ওলি আহমদকে রাষ্ট্রপতি প্রার্থী ঘোষণা ১১ দলীয় জোটের
জুলাই গণঅভ্যুত্থান সফল না হলে জেল অথবা মৃত্যু ছিল অবধারিত: জামাল হোসেন