ঢাকা শনিবার, ৩ অক্টোবর, ২০২৬

অবশেষে এলেন জুন মালিয়া


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:৪৯

ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, সামাজিক যোগাযোগের সব মাধ্যমেই এখন অ্যাকটিভ বেশিরভাগ তারকা। নিয়মিত ছবি ভিডিও পোস্ট করে ভক্তদের সঙ্গে যোগাযোগ রাখেন তারা। 

কিন্তু টলিউড অভিনেত্রী জুন মালিয়া এসবে একেবারেই অ্যাকটিভ ছিলেন না। না ছিল তার কোনো ফেসবুক অ্যাকাউন্ট, না ছিল টুইটার অ্যাকাউন্ট। কিন্তু এবার তাকেও দেখা যাবে সোশাল মিডিয়ায়।

ইতোমধ্যে তিনি টুইটার ও ফেসবুকে অ্যাকাউন্ট খুলেছেন। সোশাল মিডিয়ায় অ্যাকাউন্ট খোলার একমাত্র কারণ নিজের ফেক অ্যাকাউন্টগুলো বন্ধ করা। জুন মালিয়ার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট তৈরি হয়েছে। সেগুলো থেকে জুন মালিয়ার নামে বিভিন্ন ধরনের পোস্ট করা হচ্ছে। সেগুলো বন্ধ করতেই সোশাল মিডিয়ায় এসেছেন জুন। 

জুন বলেছেন, আমার কাছে আর কোনো উপায় ছিল না। প্রচুর ফেক অ্যাকাউন্ট তৈরি হচ্ছিল। টুইটার আর ফেসবুকে সেই সব অ্যাকাউন্ট তৈরি করা হচ্ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। সে কারণেই বন্ধুরা আমাকে ফেসবুক এবং টুইটারে অ্যাকাউন্ট খোলার কথা বলে। সেকারণে আমি অ্যাকাউন্ট খুলেছি এবং এগুলো ভেরিফিকেশন করবো।

জুন আরও বলেন, আমি চাই না আমার ব্যক্তিগত জীবনে কী করছি তা অন্য কেউ জানুক। আমি চাই আমার কাজের বিষয়ে টেলিভিশন থেকে দর্শকরা জানুক। কেন সব কিছু সোশাল মিডিয়ায় পোস্ট করতে হবে? আমার মনে হয়, সোশাল মিডিয়া একটি অন্যতম খারাপ নেশা। জীবনে সোশাল মিডিয়া ছাড়া আরও অনেক কিছু করার আছে। আমি মানসিক শান্তির জন্য সোশাল মিডিয়া থেকে দূরে থাকতে পছন্দ করি। 

এমএসএম / এমএসএম

প্রথম দিনেই রেকর্ড গড়লেন অজয় দেবগন

ছেলেকে গান শোনাচ্ছেন, নোবেলের ‘ফ্যামিলি ম্যান’ রূপে কি বিতর্ক ঘুচল?

থালাপতির ছেলের ‘সিগমা’ নিয়ে দর্শকেরা যা বলছেন

পুজায় আসছে ‘চিরকুট’, এলো পোস্টার

সিনেমার প্রোমোশনে ‘ন্যাকামো’—দেবের কাণ্ড নিয়ে যত সমালোচনা

এয়ার অ্যাম্বুলেন্সে মুম্বাই নেওয়া হচ্ছে নুসরাতকে, কী হয়েছে অভিনেত্রীর?

মানুষের প্রেমে ঝামেলা, রোবটের দিকেই মন দেওয়া যাক : মাহি

১৭ বছর পর ফের জুটি বাঁধছেন বিদ্যা-বাল্কি

‘সমাজকে আনন্দ দিতে এসেছি’

হাসপাতালে ভর্তি নুসরাত, কেমন আছেন অভিনেত্রী?

শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’, আসবে ঈদে

ফের ‘ঠাকুমা’ হবেন শ্রাবন্তী

দেবী দুর্গার আগমনী বার্তা দিয়ে সেজে উঠলেন পূজা চেরী