ঢাকা মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

বিতর্কের মধ্যেই ফের একসঙ্গে কাঞ্চন-শ্রীময়ী!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৩-৭-২০২১ দুপুর ১:৪৯

কলকাতার জনপ্রিয় অভিনেতা ও সাংসদ কাঞ্চন মল্লিক এবং টিভি অভিনেত্রী শ্রীময়ীর মধ্যকার পরকীয়া নিয়ে কম জলঘোলা হয়নি। গত প্রায় এক মাস ধরে বিষয়টি নিয়ে নানা সমালোচনা ও বিতর্ক হয়েছে কলকাতায়। সেই বিতর্কের সূত্রপাত হয়েছিল কাঞ্চনের স্ত্রী পিঙ্কি ব্যানার্জির অভিযোগের ভিত্তিতে। 

সম্প্রতি আবারও দুজনের একসঙ্গে হওয়ায় ইঙ্গিত পাওয়া গেছে। সোমবার (১২ জুলাই) দুজনেই রথযাত্রা উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেন। দু'জনেই ছিলেন হুগলির মাহেশে। তবে বিতর্কের কথা মাথায় রেখে একসঙ্গে কোনো ছবি প্রকাশ করেননি তারা। যদিও বিষয়টিকে দু'য়ে দু'য়ে চার মেলাতে সময় লাগেনি নেটিজেনদের।

সোশ্যাল মিডিয়ায় জগন্নাথ দেব দর্শনের ছবি শেয়ার করে কাঞ্চন মল্লিক লেখেন, ‘মাহেশের রথযাত্রার ৬২৫ তম বর্ষে, শ্রী শ্রী জগন্নাথ বাড়িতে মহাপ্রভু জগন্নাথ দেবের দর্শন। সাথে ছিলেন মাননীয় সাংসদ শ্রী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। ঈশ্বর সকলের মঙ্গল করুক। জয় জগন্নাথ।'

এদিকে, শ্রীময়ী চট্টরাজ তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে লাইভ করেছেন। মরচে লাল রঙের শাড়ি সঙ্গে মানানসই গয়না শোভা পাচ্ছে তার পরনে। লাইভ চলাকালীন অভিনেত্রীর পাশেই দেখা গেছে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে।

কাঞ্চন মল্লিক লিখেছিলেন তার সঙ্গে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। অন্যদিকে শ্রীময়ীর লাইভেও দেখা যায় সাংসদকে। তাই মাহেশের রথযাত্রার ঝলকই যে অভিনেত্রী সরাসরি তার অনুরাগীদের জন্য শেয়ার করেছেন, তা বুঝতে বিশেষ বেগ পেতে হয়নি কাউকেই। তবে বিতর্ক এড়াড়েই হয়তো এক ফ্রেমে ধরা দেননি কাঞ্চন-শ্রীময়ী।

এমএসএম / এমএসএম

তারেক রহমান-আনোয়ার ইব্রাহিমের ভিডিও, ব্যাকগ্রাউন্ডে হাবিবের ‘মহাজাদু’

নিঃস্বার্থ জীবনের গল্পে সুনেরাহ

আর্জেন্টিনায় বাসার-পায়েলের যৌথ সমর্থন

সবকিছু হয়তো পরিকল্পনা অনুযায়ী হয়নি : সুনেরাহ

বিতর্কিত সঞ্চালকের শোতে গিয়ে ‘অপমানিত‘ আলিয়া ভাট

ফুটবলপ্রেমীদের জন্য ফুয়াদের বিশেষ উপহার

মাতৃত্বের স্ট্রাগল কেমন, আমার কল্পনার বাইরে ছিল : সুমাইয়া শিমু

‘কথিত স্ত্রী’ উল্লেখ করে সংবাদ প্রকাশ, ক্ষুদ্ধ চিত্রনায়িকা ববি

অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে জুটি বাঁধছেন প্রিয়াঙ্কা চোপড়া!

হিজাব ছাড়া গান, ইরানি গায়িকাকে ৭৪ দোররা মারার নির্দেশ

বক্স অফিসে দ্বিতীয় ‘ককটেল’ কতটা ফাটল?

বিয়ের সাজে বুবলী

চলো ব্রাজিলের জন্য চিৎকার করি: দীঘি