আজকের রাশিফল
আজ ২২ নভেম্বর, মঙ্গলবার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন। জেনে নিন আপনার আজকের রাশিফল।
ধনু : সব কাজেই অযথা উৎকণ্ঠা বিরাজ করতে পারে। ব্যয় চাপ থাকবে। প্রত্যাশিত অর্থলাভে বিলম্ব। কোনো শুভ কর্মে অংশগ্রহণ করতে পারেন। বুদ্ধিমত্তা ও কঠোর পরিশ্রমে কাজ সম্পন্ন হবে। প্রার্থনায় শান্তি পাবেন।
মকর : কোনো কাজ সফলতার সঙ্গে শেষ করতে পারবেন। বন্ধুর সহযোগিতা পাবেন। বাড়তি আয়ের সুযোগ আসবে। অসুস্থদের সতর্ক থাকতে হবে। লেনদেনে আবেগ পরিহার করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন।
কুম্ভ : কাজে দায়িত্ব বাড়বে। নতুন পরিকল্পনার অগ্রগতি হবে। ব্যবসায় পুরনো জট খুলবে। পেশাগত যোগাযোগ ফলপ্রসূ হতে পারে। কর্মস্থলে কিছু পরিবর্তন হবে। কাজের ধারাবাহিকতা বজায় রাখুন।
মীন : পুরনো সমস্যা সমাধানে অন্যের সহযোগিতা পাবেন। সামাজিক কাজে অংশীদার হতে পারেন। সঠিক পরিশ্রমে ভালো ফল পাবেন। অস্থির চিন্তা-ভাবনায় কাজ নষ্ট করবেন না। ভ্রমণ শুভ।
মেষ : কর্মক্ষেত্রে আশার সঞ্চার হবে। স্বার্থের পরিপন্থীতে কারো অনুরোধ রক্ষা করতে হতে পারে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। একাগ্রতার সঙ্গে কাজ করলে সুফল পাবেন। শরীর ভালো রাখুন।
বৃষ : অবিবাহিতদের বিয়ের আলোচনায় অগ্রগতি হবে। শিক্ষার্থীদের একাগ্রতার অভাব। প্রিয়জনের অসুস্থতায় উদ্বেগ থাকতে পারে। ভুল সিদ্ধান্তে বিপর্যয় আসতে পারে। অতীতের মুখস্মৃতিতে আনন্দ পাবেন।
মিথুন : কর্মপ্রার্থীরা নতুন কাজের সন্ধান পেতে পারেন। অধীন কর্মচারীর কারণে সমস্যায় পড়তে পারেন। শত্রু সক্রিয় থাকবে। বিক্ষিপ্তভাবে কাজ না করে সময়ের সদ্ব্যবহার করুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।
কর্কট : সামাজিক যোগাযোগ বৃদ্ধি পাবে। উচ্চপদস্থ কারো কাছ থেকে সহযোগিতা পেতে পারেন। সহজেই অন্যকে উৎসাহিত করতে পারবেন। উচ্চাশা পূরণে বাধাকে উপেক্ষা করে অগ্রসর হবেন। মন ভালো রাখুন।
সিংহ : জমি ও আবাসন সংক্রান্ত কাজে অগ্রগতি। বকেয়া আদায়ে সচেষ্ট হতে পারেন। আর্থিক দুশ্চিন্তা কমবে। প্রেমে আন্তরিকতা বাড়বে। দায়িত্ব পালনে দৃঢ়তার পরিচয় দিতে হবে। সময় নষ্ট করবেন না।
কন্যা : কর্মপরিবেশ অনুকূলে থাকবে। শুভ যোগাযোগে ভালো কিছু হতে পারে। ভ্রমণে সতর্কতা প্রয়োজন। কর্মক্ষেত্রে পদস্থদের আনুকূল্য পাওয়া যাবে। উপস্থিত বুদ্ধি ও সময়োচিত সিদ্ধান্ত কাজে সফলতা আনবে।
তুলা : ভালো কাজের আশ্বাস পাবেন। আর্থিক উন্নতির সম্ভাবনা। নিজের কাজে অন্যকে খুশি করতে পারবেন। বকেয়া টাকা আদায় হতে পারে। পরিবেশের সঙ্গে নিজেকে মানিয়ে চলুন। অগ্রপশ্চাৎ ভেবে কাজ করুন।
বৃশ্চিক : কর্মক্ষেত্রে চাপ থাকলেও কিছু ইতিবাচক সংবাদ পাবেন। নিজগুণে প্রশংসিত হবেন। অর্থ উপার্জনের সুযোগ বাড়বে। পুরনো সমস্যার জট খুলবে। কাজে কৌশলী হলে সফলতা পাবেন। সিদ্ধান্তে স্থির থাকুন।
প্রীতি / প্রীতি
গরমে উপকারী ডিটক্স পানীয় সম্পর্কে জেনে নিন
মাড়ির যে সমস্যা অবহেলা করবেন না
থ্যালাসেমিয়া: দেশে দুই কোটির বেশি বাহক, প্রতিরোধে কী করবেন
পজিটিভ প্যারেন্টিং কী? যেভাবে মেনে চলবেন
৩০ দিন ধরে ডাবের পানি পান করলে শরীরে যা ঘটে
পহেলা বৈশাখে ঘুরবেন, মেকআপে যেসব ভুল করবেন না
স্বাস্থ্যের জন্য উপকারী হলুদ পানি
কেউ আপনার শক্তি নষ্ট করছে? যেভাবে বুঝবেন
জামরুল খাবেন যে কারণে
গরমে রসালো ফল খাওয়ার ইচ্ছা বেশি হয় কেন?
খেজুর না কি গুড়, ওজন কমানোর জন্য কোনটি বেশি ভালো?
তরমুজের খোসার এই উপকারিতাগুলো জানতেন?