শীতের সকালে হয়ে যাক পালং লুচি
বাজারে চলে এসেছে শীতের পালং শাক। পালং শাকের নানা রকম রান্না প্রায়ই হয়। কিন্তু পালং শাকের লুচি খেয়েছেন কি? না খেয়ে থাকলে একবার ট্রাই করতেই পারেন। অত্যন্ত সুস্বাদু এই খাবারটি সকলের মন কাড়বে। তাহলে জেনে নিন রেসিপি
উপকরণ
এক আঁটি পালং শাক
পরিমাণমতো ময়দা
২-৩ টুকরো আদা
২-৩টে কাঁচা মরিচ
তেজপাতা
শুকনো মরিচ
জোয়ান
পাঁচফোড়ন
হলুদ গুঁড়ো
স্বাদমতো লবণ ও চিনি
পরিমাণমতো সয়াবিন তেল ও পানি
পালং শাকের লুচি তৈরির পদ্ধতি
১) প্রথমে পালং শাক ভাল করে ধুয়ে কুচিয়ে নিন।
২) মিক্সিতে পালং শাক, আদা, কাঁচা মরিচ দিয়ে পেস্ট করে নিন।
৩) কড়াইতে সয়াবিন তেল গরম করে তেজপাতা, শুকনো মরিচ, জোয়ান, পাঁচফোড়ন নেড়ে নিন। তারপর তাতে পালং শাকের পেস্ট, হলুদ গুঁড়ো, লবণ, চিনি দিয়ে মিশিয়ে নিন ভাল করে।
৪) পালং শাকের পেস্টটা কিছুক্ষণ রান্না করুন। অতিরিক্ত পানি শুকিয়ে গেলে নামিয়ে ঠান্ডা করে নিন। তেজপাতা আর শুকনো মরিচটা ফেলে দিন।
৫) একটি পাত্রে পরিমাণমতো ময়দা, সামান্য চিনি, সয়াবিন তেল, পালং শাকের পেস্ট ও পানি দিয়ে ময়দাটা ভাল করে মেখে নিন।
৭) ময়দা মাখানো হলে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন।
৮) এর পর ময়দা থেকে লেচি কেটে বেলে নিন।
৯) কড়াইতে তেল গরম করে সবকটা লুচি ভেজে নিন ভাল করে। ব্যস, তৈরি হয়ে যাবে পালং শাকের লুচি
প্রীতি / প্রীতি
শুধু হার্ট নয়, কিডনিও বাঁচাবে এই ৪ মাছ! কী বলছেন পুষ্টিবিদরা?
শিশুর দুধ দাঁতের যত্ন নেবেন যে কারণে
কফির সঙ্গে লবণ মিশিয়ে খেলে কী হয়?
পায়খানা চেপে রাখলে শরীরে যা ঘটে
শিশুর স্বাভাবিক আচরণ বাবা-মায়ের কাছে কেন বিরক্তিকর মনে হয়?
বর্ষাকালে মাশরুম খাওয়া নিরাপদ?
মধু খেলে কি কাশি ভালো হয়?
ওজন কমানোর যাত্রায় লটকন হতে পারে আপনার সঙ্গী
স্বাদে অনন্য, পুষ্টিগুণেও ভরপুর জাম
অবিরাম নোটিফিকেশন যেভাবে আপনাকে ক্লান্ত করে রাখে
স্প্রে সানস্ক্রিনের সুবিধা
যেসব ভিটামিনের অভাবে নাক দিয়ে রক্ত পড়তে পারে